সর্বশেষ

‘ডন ৩’ ঘিরে চমক, বিক্রান্ত ম্যাসির জায়গায় অন্য কেউ?

  • 4:05 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:১০০ বার

মেলবোর্ন, ৫ জানুয়ারি- অনেক দিন ধরেই ‘ডন ৩’ নিয়ে বলিউডে জোর গুঞ্জন চলছে। প্রায় সময় সিনেমাটি নিয়ে নতুন নতুন সংবাদ গণমাধ্যমে উঠে আসে। ফারহান আখতারের এই ছবিতে একসঙ্গে জড়ো হচ্ছেন বলিউডের প্রথম সারির তারকারা।

এর মাঝেই নতুন অভিনেতার খবর সামনে এসেছে। প্রথমে খবর আসে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং, তারপরে কিয়ারা আদবানি এবং এখন বিক্রান্ত ম্যাসি সিনেমা থেকে বেরিয়ে গেছেন। তার জায়গায় পরিচালক ভাবছেন অভিনেতা রজত বেদির নাম।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা রজত বেদিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বিবেচনা করছেন ফারহান আখতার। উল্লেখ্য, গত বছর রজত বেদি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডঅ্যাস অফ বলিউড’ দিয়ে ফিরে এসেছেন। ৫১ বছর বয়সী রজত বেদি এই ভূমিকার জন্য আলোচনায় রয়েছেন যা আগে বিক্রান্ত ম্যাসির জন্য ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রজত এবং পরিচালকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে এই মুহূর্তে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে ফারহান আখতার পরিচালিত সিনেমাটি নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।

২০০৬ সালে ফারহান আখতারের ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ ছবিতে ‘ডন’-এর ভূমিকায় দারুণ দাপট দেখিয়েছিলেন শাহরুখ খান। ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’ দিয়েও বাজিমাত করেছিলেন তিনি।

এই শাখার আরও খবর

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

মেলবোর্ন,  ৮ জুন- চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম…

নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের আহ্বান ভারতের

মেলবোর্ন,  ৮ জুন- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত সরকার। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস…

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪, আহত অন্তত ১০

মেলবোর্ন, ৮ জুন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লোকাল বাস সড়কের পাশের গভীর খাদে উল্টে…

তৃণমূলে নতুন সংকট, রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন সুখেন্দুশেখর

মেলবোর্ন,  ৮ জুন- ভারতের পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে নতুন করে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায় তৃণমূলের সদস্যপদ থেকে পদত্যাগের…

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৩, আহত ৫; বহাল সুনামি সতর্কতা

মেলবোর্ন, ৮ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন…

ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মেলবোর্ন, ৮ জুন- হাম ও রুবেলা প্রতিরোধী টিকা সময়মতো আমদানি না করা এবং এর ফলে শিশুদের জীবন ঝুঁকিতে পড়া ও মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au