সর্বশেষ

শুরুর সংশয় কাটিয়ে বিলিয়ন ক্লাবে ‘অ্যাভাটার ৩’

  • 4:15 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার

মেলবোর্ন, ৫ জানুয়ারি- আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।

গত সপ্তাহে তাই জানিয়েছিলেন, অ্যাভাটার ৩-এর বক্স অফিস রেজাল্ট দেখেই পরবর্তী দুই কিস্তি নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। আর যদি প্রত্যাশিত ফল না আসে, তবে এখানেই শেষ করে দেবেন অ্যাভাটারের জার্নি। সেটা আর করতে হলো না। বক্স অফিসের সাফল্যকে সঙ্গী করে অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজি গড়ে নিল নিজের ভবিষ্যৎ।

হলিউড রিপোর্টার জানিয়েছে, নতুন বছরের শুরু থেকেই প্রেক্ষাগৃহে ব্যবসা বেড়েছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশের। ৩ জানুয়ারি বক্স অফিসে এক বিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে প্রায় ৪০০ মিলিয়ন ডলারে নির্মিত সিনেমাটি।

এর মাধ্যমে হলিউডে ২০২৫ সালের তিনটি সিনেমা পেরোতে পারল বিলিয়নের ঘর। আগে ছিল দুটি, ‘লিলো অ্যান্ড স্টিচ’ (১ দশমিক ৩৮ বিলিয়ন) ও ‘জুটোপিয়া ২’ (১ দশমিক ৫১ বিলিয়ন)। এর সঙ্গে নতুন করে যুক্ত হলো অ্যাভাটার ৩। অন্যদিকে, ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’ ও ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর পর এটি পরিচালক জেমস ক্যামেরনের চতুর্থ সিনেমা, যা বিলিয়নের মাইলফলক পেরোতে পেরেছে। তবে আগের দুই পর্বের তুলনায় ব্যবসার অঙ্কে এখনো অনেকটাই পিছিয়ে অ্যাভাটার ৩। আশা করা হচ্ছে, সে অপ্রাপ্তিও ঘুচবে সময়ের সঙ্গে সঙ্গে।

অ্যাভাটারের তৃতীয় পর্বে নতুন অনেক কিছু যুক্ত করেছেন জেমস ক্যামেরন। এসেছে নতুন গোষ্ঠী, নতুন চরিত্র। ভিলেন হিসেবে দেখা যাবে ভারাং নামের একটি চরিত্রকে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে। ভারাং হলো অ্যাশ পিপল গোত্রের নেত্রী, আগ্নেয়গিরিতে যাদের বসবাস। নিজের জাতির জন্য সে যেকোনো কিছু করতে পারে।

নির্মাতা জানিয়েছেন, প্যান্ডোরার ভিন্ন এক দিক উঠে এসেছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে। নাভি জাতি মানেই ভালো, আর মানুষ জাতি মানেই খারাপ—এই সরল অঙ্কের বাইরে তিনি যেতে চেয়েছেন এই পর্বে।

এই শাখার আরও খবর

ইনুকে ‘টেনশন করতে না বলা’ সেই ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই…

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বিদেশের মানুষের মধ্যে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় বসবাসরত বিদেশে জন্ম নেওয়া মানুষের নিজেদের দেশের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী,…

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

বন্ডাই হামলা নিয়ে রয়্যাল কমিশনের প্রতিবেদন প্রকাশ, ১৪ দফা সুপারিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত রয়্যাল কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে হামলার সময় দেশটির নিরাপত্তা…

আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…

শেখ হাসিনাকে ঘিরে হত্যাচেষ্টার আশঙ্কা, তুরস্ক-পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au