আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া
মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…
মেলবোর্ন, ৬ জানুয়ারি- দক্ষিণ কোরিয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা আন সুং কি মারা গেছেন। সোমবার তার মৃত্যু হয় ৭৪ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতার। মৃত্যুর সময় স্ত্রী এবং দুই ছেলে সন্তান রেখে গেছেন তিনি।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে ১৩০ এর অধিক সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা আন সুং কি। এসব সিনেমার মধ্যে ‘সিলমিডো’ ও ‘রেডিও স্টা’র মতো ঐতিহাসিক সুপারহিট সিনেমাও রয়েছে।
প্রখ্যাত এ অভিনেতার মৃত্যুর খবর তার সংস্থা, আর্টিস্ট কোম্পানি ও সিউলের সনচুনহ্যাং বিশ্ববিদ্যালয় হাসপাতাল নিশ্চিত করেছে। জানানো হয়েছে, রক্তের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।
এছাড়া আন সুং কির মৃত্যুতে শোক প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আন সুং কি অনেক মানুষের জীবনে আনন্দ, স্বস্তি ও ভাবনার সময় উপহার দিয়েছেন। আমি এরইমধ্যে তার উষ্ণ হাসি ও কোমল কণ্ঠ মিস করছি।
প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র পাঁচ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় আন সুং কি- এর। ১৯৫৭ সালে ‘দ্য টোয়াইলাইট ট্রেন’ সিনেমায় ডেবিউ হয় তার। তবে কিশোর বয়সে অভিনয় থেকে দূরে সরে যান। কিন্তু এর আগেই শিশু অবস্থায় প্রায় ৭০টি সিনেমায় অভিনয় করেন তিনি।
হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে ভিয়েতনামিজ ভাষার ওপর পড়ালেখার পর সর্বোচ্চ সম্মাননা লাভ করেন আন সুং কি। প্রথমে শিল্পে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করে সংগ্রাম করতে হয়েছিল তাকে। তারপর ১৯৭৭ সালে ফের অভিনয়ে ফেরেন। লি জ্যাং-হোর ‘গুড উইন্ডি ডেজ’ (১৯৮০) সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা নতুন অভিনেতা হিসেবে গ্র্যান্ড বেল পুরস্কারও অর্জন করেন এ তারকা।
পরবর্তী সময়গুলোয় আধুনিক কোরিয়ান চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে হাজির হতে থাকেন। এ সময় তার সংযম, ব্যক্তিত্ব, কর্তৃত্ব ও স্পষ্ট মানসিকতা দক্ষ অভিনেতা হিসেবে চিহ্নিত করে তাকে।
আন সুং কি অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘মান্দারা’, ‘হোয়েল হান্টিং’, ‘হোয়াইট ব্যাজ’, ‘টু কপস’, ‘সিলমিডো’ এবং সংগীত-শিল্প নাটক ‘রেডিও স্টার’। দুর্দান্ত অভিনয়ের জন্য পাঁচটি গ্র্যান্ড বলে পুরস্কার জিতেছেন তিনি।
এ কিংবদন্তি অভিনেতা পর্দার বাইরে কোরিয়ার চলচ্চিত্র সম্প্রদায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। কোরিয়ান চলচ্চিত্র অভিনেতা সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং শিল্প পরিবর্তনের সময় অভিনয়শিল্পীদের পক্ষে কথা বলেছেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au