🟥 বাংলায় ইতিহাসের পথে বিজেপি, বড় পরাজয়ের মুখে তৃণমূল
মেলবোর্ন, ৪ মে: বাংলায় প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে টানা ১৫ বছরের শাসনের পর বড় ধাক্কার মুখে তৃণমূল কংগ্রেস। ২০২৬…
মেলবোর্ন, ৬ জানুয়ারি- বিবাহবিচ্ছেদের পরের দিনই সম্পর্কের রঙ বদলে গেল! রোববার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন অভিনেতা জয় ভানুশালী ও অভিনেত্রী মাহী বিজ। তিন সন্তানকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বন্ধুত্ব ও যোগাযোগ বজায় থাকবে বলেও জানিয়েছিলেন তারা।
তবে তারা চমক দিয়েছেন বিচ্ছেদের ঠিক পরের দিন। সোমবার সকালেই একসঙ্গে ছবি শেয়ার করেছেন জয়-মাহী। ছবিতে দু’জনই কালো মাস্ক পরে, কিন্তু ছবির মাধ্যমে অনুরোধ করেছেন- তাদের সম্পর্ক নিয়ে অপ্রয়োজনীয় জল্পনা বা নেতিবাচক মন্তব্য না করতে।
মাহী লিখেছেন, “হ্যাঁ, এটাই আমরা। লাইক বা কমেন্টের জন্য যা খুশি বলা হচ্ছে, তা সত্য নয়। আমাদের সম্পর্ক যেকোনো পর্যায়ে থাকতে পারে।”
জয়-মাহী জানিয়েছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে আলাদা হওয়ার সিদ্ধান্তের পেছনে কোনো নেতিবাচকতা নেই। তারা সবসময় একে অপরের পাশে রয়েছেন এবং তিন সন্তানের জন্য মেয়ে-বাবা হিসেবে সবসময় একসঙ্গে থাকবেন।
২০১১ সালে বিয়ে করেছিলেন এই জুটি। ২০১৭ সালে খুশি ও রাজবীরকে দত্তক নিয়েছিলেন এবং ২০১৯ সালে জন্মেছেন তাদের কন্যাসন্তান।
বিচ্ছেদের পরও বন্ধুত্ব বজায় রাখার মাধ্যমে জয়-মাহী প্রমাণ করছেন, সম্পর্ক সবসময় রোমান্স বা বিবাহের মধ্যে সীমাবদ্ধ নয়; সন্তানের ভালো এবং পারস্পরিক সম্মানই তাদের প্রথম অগ্রাধিকার।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au