সর্বশেষ

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

  • 4:41 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার

মেলবোর্ন, ৭ জানুয়ারি- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের জন্য সময়টা খুব একটা সুখকর যাচ্ছে না। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর একটি সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এবার সরাসরি সিবিআইয়ের জেরার মুখে পড়তে যাচ্ছেন তিনি।

আগামী সোমবার (১২ জানুয়ারি) তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র প্রথম বিশাল সমাবেশ আয়োজিত হয়েছিল। প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে সেখানে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ ও আয়োজকরা।

এক পর্যায়ে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৪১ জনের করুণ মৃত্যু হয় এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন। সমাবেশের নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় গত অক্টোবর মাসেই নড়েচড়ে বসে ভারতের সুপ্রিম কোর্ট।

বিচারপতি জে কে মহেশ্বরী এবং এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ ঘটনার গভীরতা বিবেচনা করে তদন্তের ভার সিবিআইয়ের হাতে অর্পণ করেন। তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, যেখানে রয়েছেন দুজন দক্ষ আইপিএস অফিসার।

রাজনৈতিক ময়দানে পা রাখার শুরুতেই এমন আইনি জটিলতা থালাপতি বিজয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিবিআই মূলত তদন্ত করতে চাইছে সেই দিনের আয়োজনে কী কী ঘাটতি ছিল এবং আয়োজক হিসেবে বিজয়ের দলের দায় কতটুকু। আগামী সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে এই তারকা অভিনেতাকে।

 

এই শাখার আরও খবর

মাঠের বাইরের সংকটে রুগ্ণ বাংলাদেশ নারী ক্রিকেট

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক ধরে রাখতে না পারার পেছনে শুধু ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতা নয়, মাঠের বাইরের অস্থিরতাও বড় কারণ বলে মনে করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের…

শক্তিপ্রয়োগ করে কাউকে অধীন করা যায় না: ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে দেশ ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরের আগে…

 সিলেকটিভ সিমপ্যাথি ও দ্বৈত মানদণ্ড: বিশ্বব্যাপী মানবতা কোন পথে?

অন্যায়, বৈষম্য কিংবা অযৌক্তিক যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জাগ্রত বিবেকের তাড়নায় আপত্তি ও ভিন্নমত প্রকাশ করাই হলো প্রতিবাদ। কিন্তু সমসাময়িক প্রেক্ষাপটে প্রতিবাদের সেই আদর্শিক রূপটি যেন…

খুলনায় ছাত্র হত্যা মামলায় খুবির সাবেক শিক্ষার্থী আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে স্পেশাল রেসপন্স…

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন নেই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে সুদের হার…

পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণের শিকার: ইউনিসেফ

পাকিস্তানে বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au