সর্বশেষ

রোমে নববর্ষ উদযাপন রাশমিকা-বিজয়ের, রাজকীয় বিয়ের তারিখ চূড়ান্ত

  • 5:08 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার

মেলবোর্ন, ৭ জানুয়ারি- ভারতের দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। যাদের প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই মুখর অনুরাগীরা। তবে তারকাদের চেয়েও যেন তাদের ভক্তরাই বেশি উত্তেজিত এই যুগলের বিয়ে দেখার আশায়। নতুন বছরের শুরুতেই সেই উত্তেজনায় যেন নতুন করে ঘি ঢাললেন বিজয়-রাশমিকা।

আসন্ন বিয়ের আগেই নববর্ষ উদযাপন করতে রোমে পাড়ি জমিয়েছিলেন এই তারকা জুটি। একান্তে নতুন বছরকে স্বাগত জানিয়ে সম্প্রতি ভারতে ফিরেছেন তারা। ফেরার পথে হায়দরাবাদ বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন রাশমিকা ও বিজয়, আর তাতেই ফের আলোচনার কেন্দ্রে তাদের সম্পর্ক।

ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে পাশাপাশি হাঁটছেন এই প্রেমিক যুগল। স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা পরেছিলেন ঢিলেঢালা ধূসর ট্রাউজার ও বেইজ হাই-নেক সোয়েটার, তার ওপর কালো জ্যাকেট। খোলা চুল, কালো জুতা ও সানগ্লাসে তাকে দেখা যায় একেবারে ক্যাজুয়াল লুকে।

অন্যদিকে, ফ্যাশনের দিক থেকে একচুলও পিছিয়ে ছিলেন না দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। ঢিলেঢালা প্যান্টের সঙ্গে কালো রাউন্ড-নেক টি-শার্ট, স্টাইলিশ লেদার জ্যাকেট, পায়ে স্নিকার্স ও মাথায় বিনি—সব মিলিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটতে দেখা যায় তাকে। দুজনেরই মুখে ছিল মাস্ক, সঙ্গে ছিলেন তাদের নিজ নিজ টিমের সদস্যরা।

এর আগেও ভক্তদের চোখ এড়ায়নি এই জুটির ‘ইঙ্গিতপূর্ণ’ মুহূর্তগুলো। কয়েকদিন আগে বিজয় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছুটির সময়ের কিছু ছবি শেয়ার করেন। নববর্ষের শুভেচ্ছা জানানো সেই ছবিগুলোতে অনুরাগীরা সহজেই খুঁজে পান রাশমিকাকে, যা নিয়ে শুরু হয় নতুন করে জল্পনা।

সূত্রের খবর অনুযায়ী, এই তারকা যুগলের সম্পর্ক এখন আর গুঞ্জনের পর্যায়ে নেই। জানা যাচ্ছে, ২০২৫ সালের ৩ অক্টোবর সম্পন্ন হয়েছে তাদের বাগদান। আর সেই ধারাবাহিকতায় ২০২৬ সালেই চার হাত এক হতে চলেছে রাশমিকা ও বিজয়ের।

আরও জানা যায়, রাশমিকা ও বিজয়ের বিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে হওয়ার পরিকল্পনা রয়েছে। বাগদানের মতোই এই বিয়েটিও খুব ব্যক্তিগত পরিসরে করতে চান তারা, যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au