সর্বশেষ

আলাদা পথে নিকোল কিডম্যান ও কিথ আরবান

  • 5:57 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
মেলবোর্ন, ৮ জানুয়ারি- আনুষ্ঠানিকভাবে ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অস্কারজয়ী নিকোল কিডম্যান এবং কান্ট্রি মিউজিক তারকা কিথ আরবান। ন্যাশভিলের একটি আদালত মঙ্গলবার (৬ জানুয়ারি) তাদের বিবাহবিচ্ছেদের চূড়ান্ত আদেশ জারি করেছে। এতে দুই সুপারস্টার এখন আইনত অবিবাহিত।

নিকোল কিডম্যান ২০২৫ সালের সেপ্টেম্বরে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

আদালতের নথি অনুযায়ী, দম্পতি ইতোমধ্যেই সন্তানদের হেফাজত এবং যৌথ সম্পত্তি ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন। তাদের দুই কিশোরী কন্যা সানডে রোজ (১৭) এবং ফেইথ মার্গারেট (১৫) মূলত কিডম্যানের সঙ্গে ন্যাশভিলে থাকবেন। যদিও কিথ আরবানও নিয়মিত সময় কাটাবেন তাদের সঙ্গে।তারকা দম্পতি উভয়েই সন্তান ও স্ত্রী-স্বামীর ভরণপোষণের দাবি ত্যাগ করেছেন এবং যৌথ সম্পত্তি সমানভাবে ভাগাভাগি করেছেন।

এই সমঝোতার মাধ্যমে তাদের বিচ্ছেদ মসৃণভাবে সম্পন্ন হয়েছে।বলে রাখা যায়, নিকোল কিডম্যান এবং কিথ আরবান ২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসে পরিচিত হন এবং ২০০৬ সালে সিডনিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

তবে কিডম্যানের জন্য এটি তার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে তিনি টম ক্রুজের সঙ্গে ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।

এই শাখার আরও খবর

৭ মার্চের ভাষণ বাজানোর মামলায় হাইকোর্টে সাবেক ভিপি ইমির জামিন

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) শেখ…

দুই মামলায় সাবেক মেয়র আইভীকে জামিন দিল হাইকোর্ট

মেলবোর্ন, ৩০ এপ্রিল- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি পৃথক মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কে…

কিংস কলেজ লন্ডনে ফুল ফান্ডেড পিএইচডি সুযোগ, আবেদন চলবে ১৭ মে পর্যন্ত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন ২০২৬ শিক্ষাবর্ষে একটি ফুল ফান্ডেড পিএইচডি শিক্ষাবৃত্তির সুযোগ ঘোষণা করেছে। এই গবেষণা প্রোগ্রামটি ন্যায়বিচার, শাসনব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ খনিজ…

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংস থেকে নিখোঁজ পাঁচ বছরের শিশু শ্যারন গ্রানাইটসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর বুধবার…

বিশ্ববাজারে তেলের দাম এখন যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। গত বুধবার আন্তর্জাতিক…

নিউজিল্যান্ডে ৫১ জন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ট্যারান্টের আপিল আবেদন নাকচ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  নিউজিল্যান্ডের আদালত ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় ৫১ জনকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টের দণ্ডের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au