বাংলাদেশ

অবশ্যই দেশে ফিরবো, বললেন শেখ হাসিনা

  • 9:14 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জানুয়ারি- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ভয় পেয়ে দেশ ছাড়েননি। দেশ ছেড়েছিলেন সাধারণ মানুষের স্বার্থে, তাদের প্রাণহানী এড়াতে। তার কারণে লাখ লাখ নিরাপরাধ মানুষ যাতে বিপদে না পড়ে, এই শঙ্কা থেকেই বাধ্য হয়েছিলেন দেশ ছাড়তে।

তিনি আবারও বাংলাদেশে ফিরবেন জানিয়ে বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং তার দেশে ফেরা এক সুতোয় বাঁধা। তাকে তাই দেশে ফিরতেই হবে। তবে তা নির্ভর করছে আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবাধ-সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিচালনার উপর।”

ভারতের ‘সংবাদ প্রতিদিন’কে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে এসব কথা বলেন শেখ হাসিনা। এই সাক্ষাৎকার সোমবার গণমাধ্যমটির প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশে বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে, আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে। জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি আমি। বাংলাদেশেরই সেবা করেছি।”

মৌলবাদীরা যতই চেষ্টা করুক না কেন জাতির পিতা শেখি মুজিবুর রহমানের নাম মুছে দিতে পারবে না- জানিয়ে শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে ওরা। কিন্তু যতই চেষ্টা করুক না কেন- তাদের সেই প্রচেষ্টা সফল হবে না।”

‘জুলাই আন্দোলন’ এর পর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিবিজরিত ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটিতে কয়েকবার হামলা চালিয়ে বেশিরভাগ অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। যার নেতৃত্ব দেয় স্বাধীনতাবিরোধী শক্তি ও মৌলবাদী গোষ্ঠী।

এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার সোনার দেশে এখন যারা ক্ষমতায় রয়েছে, তারা পারলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকেও মুছে ফেলতে চায়। আমাদের ভবিষ্যৎকে সুষ্ঠু ও সুনিশ্চিত করতে যারা এত বলিদান দিলেন, তাদের স্মৃতির প্রতিও অবমাননা প্রদর্শন করা, মুক্তিযোদ্ধাদের অবমাননা করা, আমার চোখে অত্যন্ত ঘৃণ্য অপরাধ।”

“মুক্তিযুদ্ধের উত্তরাধিকার কোনও একটি স্থানে বা কোনও বিশেষ বস্তুতে সীমিত নয়। মুক্তিযুদ্ধ আমাদের দিয়েছে গণতন্ত্র, সাম্য, ধর্মনিরপেক্ষতা ও অর্থনৈতিক স্বাধীনতার ধারণা। সেসবের নির্যাস কি এত সহজে ধুয়েমুছে সাফ করে ফেলা যাবে? বাংলাদেশের মাটি থেকে একটি ইমারত বা স্মৃতিসৌধকে মুছে ফেলা সহজ, কিন্তু বাংলাদেশের আত্মায় মুক্তিযুদ্ধের চেতনা অক্ষয় হয়ে থাকবে।”

২০২৪ সালের ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

এ জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে হাসিনা বলেন, “ভারতের একটি অজ্ঞাত স্থান থেকে এই সাক্ষাৎকার দিচ্ছি। চরম বিপদের সময় ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছে, যে উষ্ণ আতিথেয়তা আমাকে দিয়েছে, সেজন্য আমি চিরকৃতজ্ঞ।”

সূত্র: সংবাদ প্রতিদিন.ইন

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au