সর্বশেষ

চলে গেলেন সোনালী সময়ের অভিনেত্রী জয়শ্রী কবির

  • 2:39 pm - January 16, 2026
  • পঠিত হয়েছে:৬৫ বার

মেলবোর্ন, ১৬ জানুয়ারি- দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনেত্রী জয়শ্রী কবির। গত ১২ জানুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগিনা জাভেদ মাহমুদ। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, লন্ডনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জয়শ্রী কবির। জয়শ্রী কবির অভিনীত কালজয়ী সিনেমা সূর্যকন্যা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ৫০ বছর পূর্তি হয়েছে গত বছর। সিনেমাটি পরিচালনা করেছিলেন আলমগীর কবীর।

১৯৭৬ সালে ‘অসাধারণ’ সিনেমায় উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন জয়শ্রী। এ সিনেমা তাকে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। জয়শ্রী কবির দীর্ঘদিন লন্ডনে বসবাস করতেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে শিক্ষকতাও করেছেন। আজ থেকে প্রায় এক দশক আগে জয়শ্রী কবির ঢাকায় এসেছিলেন। এরপর আর তাকে এই দেশে দেখা যায়নি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে—সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ, শহর থেকে দূরে।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au