বাংলাদেশ

জামায়াতের সঙ্গে সেই আলোচনা নিয়ে যা জানাল ভারত

  • 4:13 am - January 17, 2026
  • পঠিত হয়েছে:৩২৮ বার
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।ছবি: এএনআই

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই দেখা উচিত বলে মন্তব্য করেছে ভারত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতের একজন কূটনীতিকের বৈঠক নিয়ে সম্প্রতি যে আলোচনা তৈরি হয়েছিল, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করল নয়াদিল্লি।

শুক্রবার ১৬ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক এই বৈঠক প্রসঙ্গে প্রশ্ন তোলেন। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৈঠকের বিষয়টি স্বীকার করে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের অংশ হিসেবেই বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়। তিনি বলেন, ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত নানা সংলাপ ও বৈঠকে অংশ নেন। জামায়াতে ইসলামীর সঙ্গে যে বৈঠকের কথা বলা হচ্ছে, সেটিকেও সেই সাধারণ কূটনৈতিক প্রেক্ষাপটেই দেখা উচিত।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, চলতি বছরের শুরুতে তিনি ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকেরা তার সঙ্গে প্রকাশ্যে সৌজন্য সাক্ষাৎ করলেও ভারতীয় ওই কূটনীতিক বিষয়টি গোপন রাখার অনুরোধ করেছিলেন। শফিকুর রহমানের ভাষায়, ভারতীয় কর্মকর্তা তাকে বৈঠকটি প্রকাশ্যে না আনার কথা বলেছিলেন।

ওই সাক্ষাৎকারে জামায়াত আমির আরও বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য সব পক্ষেরই একে অপরের কাছে খোলা থাকা প্রয়োজন। তার মতে, সম্পর্কোন্নয়ন ছাড়া সামনে এগিয়ে যাওয়ার অন্য কোনো পথ নেই।

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ফাইল ছবি

ডা. শফিকুর রহমানের এই মন্তব্য প্রকাশের পর রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। তবে সে সময় নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। প্রায় দুই সপ্তাহ পর ভারতের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি ওঠে আসার মাধ্যমে প্রথমবারের মতো এই বৈঠক নিয়ে প্রকাশ্যে অবস্থান জানাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠককে আলাদা করে না দেখে তা নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও সংলাপের ধারাবাহিকতা হিসেবেই বিবেচনা করা উচিত।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au