সর্বশেষ

সালমান ঘনিষ্ঠতার জেরে বি প্রাককে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

  • 4:38 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি ছুড়েও বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা  সালমান খানের ‘টিকি’ও পায়নি বিষ্ণোই গ্যাং। কিন্তু যত রাগ গিয়ে পড়েছে তার ঘনিষ্ঠদের ওপর। বিগত বছরগুলোতে ভাইজানের কাছের মানুষকে ধমকে-চমকে নানাভাবে হুঁশিয়ারি দিয়ে আসছেন এ নিষিদ্ধ গোষ্ঠীটি। এবার বিষ্ণোইদের টার্গেটে জনপ্রিয় সংগীতশিল্পী বি প্রাক।

দ্বিতীয় সন্তানের মৃত্যুর পর সম্প্রতি তৃতীয়বার বাবা হয়েছেন বি প্রাক। যে কারণে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও করেছিলেন এ সংগীতশিল্পী। এবার সেই গায়ককেই কিনা প্রাণনাশের হুমকি দিল বিষ্ণোইরা।

এর আগে গত ৫ জানুয়ারি বি প্রাকের ঘনিষ্ঠ পাঞ্জাবি গায়ক দিলনূরের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। যদিও দিলনূর তখন ব্যস্ত থাকায় সেই ফোনটি ধরতে পারেননি। তবে চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই এক বিদেশি ফোন নম্বর থেকে উপদ্রব শুরু হয়। সেই ফোনটি ধরার পর দিলনূরের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি লাইন কেটে দেন। এরপরই একটি ভয়েস মেসেজ পান বি প্রাক ঘনিষ্ঠ ওই পাঞ্জাবি গায়ক। তখনই পিলে চমকে ওঠে তার!

ওই ভয়েস নোটে পরিষ্কার বলা হয়, ‘আমরা ১০ কোটি টাকা চাই।  এই বার্তাটা বি প্রাকের কাছে পৌঁছে দাও। তোমার কাছে এক সপ্তাহ সময় আছে। তুমি যে কোনো দেশে যেতে পারো, কিন্তু বি প্রাক ঘনিষ্ঠ কাউকে সামনাসামনি পেলেই আমরা তার ক্ষতি করব।

তবে এখানেই থামেনি ওই নিষিদ্ধ গোষ্ঠী। ভয়েস নোটে তারা আরও বলেন, ‘আমাদের কোটি টাকা না দিলে বি প্রাককে বলো, ওকে জ্যান্ত পুঁতে দেব।’ ঘটনার পরই মোহালি পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন দিলনূর। যদিও খুনের হুমকি নিয়ে জনপ্রিয় গায়ক বি প্রাক এখনো পর্যন্ত কোনো রকম বিবৃতি দেননি, তবে জানা গেল, পাঞ্জাব পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্তে নেমেছে।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au