সর্বশেষ

জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল দ্যাট’-এর কিয়ানা আন্ডারউড নিহত

  • 4:41 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল দ্যাট’-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি লাভ করা অভিনেত্রী কিয়ানা আন্ডারউড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৬ জানুয়ারি) নিউইয়র্কের ব্রাউনসভিল পাড়ার পিটকিন অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদন অনুযায়ী,  গতকাল সকালে পিটকিন অ্যাভিনিউ এবং মাদার গ্যাস্টন বুলেভার্ডে সড়ক পার হওয়ার সময় একটি ধূসর রঙের গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে বলা হয়েছে, ভুক্তভোগী নারীর মাথা ও শরীর থেঁতলে গিয়েছিল। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেছে ইএমএস।

নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্ট এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, আন্ডারউড কিডস নেটওয়ার্কের স্কেচ শো ‘অল দ্যাট’র ১০ম সিজনে ছিলেন অভিনেত্রী কিয়ানা। এতে মূলত আমান্ডা বাইনস ও কেনান থম্পসনও অভিনয় করেছিলেন। আইএমডিবি অনুসারে, ২০০৪ ও ২০০৫ সালে সিরিজটিতে দেখা গেছে তাকে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অ্যানিমেটেড শো ‘লিটল বিল’, যা বিল কসবি নির্মাণ করেছিলেন। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত চারটি সিজনে প্রচার হওয়া সিরিজটিতে ফিলিসিয়া রামাদ, গ্রেগরি হাইন্স, টাইলার জেমস উইলিয়ামস ও রুবি ডিও অভিনয় করেছিলেন।

১৯৯৯ সালে ‘দ্য টুয়েন্টিফোর আওয়ার ওম্যান’ সিনেমার জন্য নির্বাচিত হন অভিনেত্রী কিয়ানা। এতে রোজি পেরেজ, প্যাটি লুপোন ও ওয়েন্ডেল পিয়ার্স ছিলেন। ২০০১ সালে ‘সান্তা, বেবি’ সিনেমায় কণ্ঠ দিয়েছেন। এতে হাইন্সের পাশাপাশি প্যাটি লাবেল, ভেনেসা উইলিয়ামস ও আরর্থা কিটও ছিলেন। আর পেজ সিক্স অনুযায়ী হেয়ারস্প্রে’র প্রধান জাতীয় সফরে অভিনয়ের জর্ন্য নির্বাচন করা হয়েছিল কিয়ানাকে।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au