সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে স্পোর্টিংয়ের কাছে হারল পিএসজি

  • 2:00 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ জানুয়ারি-পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফিরেছিল পিএসজি। তবে লিসবন সফরে ফরাসি জায়ান্টদের নিয়তিতে লেখা ছিল হার। যার কারণে ম্যাচের ৯০তম মিনিটে ফের গোল হজম করে বসে তারা। যেখান থেকে আর ফেরা সম্ভব হয়নি।

চ্যাম্পিয়ন্স লিগে রাতে স্পোর্টিং সিপির কাছে ২-১ ব্যবধানে হেরেছে পিএসজি। শেষ মুহূর্তের হেডারসহ জোড়া গোলে জয়ের নায়ক কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

এই হারে টুর্নামেন্টের শীর্ষ আটে সরাসরি জায়গা পাওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে পিএসজির। ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান স্পোর্টিং সিপির।

এদিন বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও প্রকৃত সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় পিএসজি। প্রথমার্ধে মারকিনিওস দু’বার হেডে চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হন। আধাঘণ্টা পর ওয়ারেন জাইর-এমেরির গোলটি ভিএআর পর্যালোচনায় বাতিল হয় ম্যাচে বাতিল হওয়া পিএসজির তিন গোলের একটি এটি। বিরতির আগে গোলমুখে বল পেয়েও সুযোগ নষ্ট করেন উসমান দেম্বেলে।

দ্বিতীয়ার্ধে স্পোর্টিং ধীরে ধীরে ম্যাচে ফেরে। ৭৪ মিনিটে এক কর্নার থেকে পাওয়া সুযোগে সুয়ারেজ নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে দেন। ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় খভিচা খভারেসখেলিয়া গোল করে পিএসজিকে সমতায় ফেরান। তাতে ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের পথে। তবে ৯০তম মিনিটে সব এলোমেলো করে দেন সুয়ারেজ। হেডে গোল করে লিসবনের দর্শকদের উল্লাসে ভাসান তিনি। এরপর যোগ করা সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি পিএসজি।

পুরো ম্যাচে ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নিয়েও এমন হারে হতাশ পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ‘ফলটা হতাশাজনক এবং অন্যায্য। পুরো ম্যাচে আমি একটিই দল দেখেছি আমরা। এত ভালো খেলার পর এভাবে হারাটা কষ্টদায়ক।’

এই হারের ফলে পিএসজির শেষ ষোলোতে সরাসরি ওঠা এখন অনিশ্চিত। নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচেই নির্ধারিত হবে ফেব্রুয়ারিতে দুই লেগের প্লে-অফ এড়াতে পারবে কি না তারা।

এই শাখার আরও খবর

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au