বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

চূড়ান্ত তালিকায় ২৯৮টি আসনে মোট এক হাজার ৯৮১ প্রার্থী

  • 5:29 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:২০৪ বার
নির্বাচন কমিশন (ইসি)।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত তালিকায় ২৯৮টি আসনে  (পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে)  মোট এক হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রার্থী এক হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন।

গত মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর পরদিন বুধবার রাতে নির্বাচন কমিশন দলভিত্তিক প্রার্থীর পরিসংখ্যান প্রকাশ করে। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাবনা–১ ও পাবনা–২ আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা বাড়িয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের নিবন্ধন থাকতে হয়। বর্তমানে দেশে ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে এবং দলটি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। এ ছাড়া নিবন্ধিত আরও আটটি দল থাকলেও তারা কেউই এবারের নির্বাচনে প্রার্থী দেয়নি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রার্থী রয়েছেন ২৮৮টি আসনে। এরপর রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা ২৫৩টি আসনে প্রার্থী দিয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থী আছেন ২২৪টি আসনে। জাতীয় পার্টির প্রার্থী সংখ্যা ১৯২টি আসনে। জাতীয় নাগরিক পার্টি ৩২টি আসনে প্রার্থী দিয়েছে।

অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে গণ অধিকার পরিষদের ৯০ জন, সিপিবির ৬৫ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের ৩৯ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪ জন, আমার বাংলাদেশ পার্টির ৩০ জন, জেএসডির ২৬ জন, খেলাফত মজলিসের ২১ জন, গণফোরামের ১৯ জন, গণসংহতি আন্দোলনের ১৭ জন এবং নাগরিক ঐক্যের ১১ জন প্রার্থী রয়েছেন।

এবারের নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অবস্থান নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগের দিন দলটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তারা এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে মনোনয়ন দাখিলের সময় শেষে নির্বাচন কমিশনের তালিকায় দলটির সাতজন প্রার্থীর নাম পাওয়া যায়। তখন জাসদ দাবি করেছিল, তারা কাউকে মনোনয়ন দেয়নি। প্রার্থিতা প্রত্যাহার শেষে কমিশনের চূড়ান্ত তালিকায় দেখা গেছে, জাসদের ছয়জন প্রার্থী নির্বাচনে রয়েছেন। এ ছাড়া বাংলাদেশ জাসদের ১১ জন প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রকাশিত এই পরিসংখ্যান অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বহুদলীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে দলীয় প্রার্থীর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও ভোটের মাঠে রয়েছেন।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au