বিশ্ব

জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা

ভারতে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে প্রাণ গেল ১০ সেনাসদস্যের

  • 8:58 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জানুয়ারি- জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারি সূত্র জানায়, বুলেটপ্রুফ সেনা যানটি একটি অভিযানের উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট ১৭ জন সেনাসদস্য ছিলেন। ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকার খানি টপে, ভাদেরওয়াহ–চাম্বা আন্তঃরাজ্য সড়কে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে যানটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, ডোডায় সড়ক দুর্ঘটনায় দেশের ১০ জন সাহসী সেনাসদস্যের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তাঁদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ ত্যাগ দেশ কখনও ভুলবে না। নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।

মনোজ সিনহা আরও বলেন, এই গভীর শোকের সময়ে পুরো দেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সংহতি ও সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জানান, আহত সেনাসদস্যদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুরুতে চারজন সেনাসদস্যের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধার অভিযান চলাকালে নিহতের সংখ্যা বাড়তে থাকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বিশেষায়িত চিকিৎসার জন্য উধমপুরের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হলেও অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au