সর্বশেষ

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের উড়োজাহাজ বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

  • 3:29 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার সকালে বারামতীর কাছে পাহাড়ি এলাকায় জরুরি অবতরণের চেষ্টা চলাকালে বিমানটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় অজিত পাওয়ার গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রের দাবি, ওই বিমানে অজিত পাওয়ার ছাড়াও তাঁর দেহরক্ষী ও সহকারীসহ মোট পাঁচ থেকে ছয়জন আরোহী ছিলেন। সকালবেলা এলাকায় ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। সে কারণেই পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সময় বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে সহায়তা করেন। পরে প্রশাসন ও জরুরি পরিষেবার কর্মীরা সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, এদিন বারামতীতে অজিত পাওয়ারের একাধিক রাজনৈতিক কর্মসূচি ছিল। জেলা পরিষদ নির্বাচনের প্রচারে তাঁর চারটি সভায় যোগ দেওয়ার কথা ছিল। সেই কর্মসূচির অংশ হিসেবেই তিনি সকালে ছোট বিমানে যাত্রা করছিলেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস স্থানীয় হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিস্থিতির খোঁজ নেন। এনসিপি প্রধান শরদ পাওয়ারও অজিত পাওয়ারের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর বারামতী ও আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার সকালে বারামতীর কাছে পাহাড়ি এলাকায় জরুরি অবতরণের চেষ্টা চলাকালে বিমানটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় অজিত পাওয়ার গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রের দাবি, ওই বিমানে অজিত পাওয়ার ছাড়াও তাঁর দেহরক্ষী ও সহকারীসহ মোট পাঁচ থেকে ছয়জন আরোহী ছিলেন। সকালবেলা এলাকায় ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। সে কারণেই পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সময় বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে সহায়তা করেন। পরে প্রশাসন ও জরুরি পরিষেবার কর্মীরা সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, এদিন বারামতীতে অজিত পাওয়ারের একাধিক রাজনৈতিক কর্মসূচি ছিল। জেলা পরিষদ নির্বাচনের প্রচারে তাঁর চারটি সভায় যোগ দেওয়ার কথা ছিল। সেই কর্মসূচির অংশ হিসেবেই তিনি সকালে ছোট বিমানে যাত্রা করছিলেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস স্থানীয় হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিস্থিতির খোঁজ নেন। এনসিপি প্রধান শরদ পাওয়ারও অজিত পাওয়ারের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর বারামতী ও আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au