সর্বশেষ

দেশে সাকিবের ফেরা নিয়ে যা বললেন ইমরুল, মিরাজ?

  • 3:08 am - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ জানুয়ারি-২০২৪ সালে সাকিব আল হাসান দেশের মাটিতে খেলে অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে রাজনৈতিক কারণে তার আর দেশে ফেরা হয়নি। সাকিবের ক্যারিয়ারের শেষ যখন দেখে ফেলেছেন অনেকে, ঠিক তখন আশার সঞ্চার জাগাল বিসিবি। গত বোর্ড মিটিং শেষে পরিচালক আমজাদ হোসেন জানান, সাকিবকে ফেরানোর কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এনিয়ে কথা বলেছেন দেশের তারকা ক্রিকেটাররাও।

গণমাধ্যমের সঙ্গে আলাপে সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস বলেন, ‘সাকিব যদি দেশে এসে খেলে, আমি যেখানেই থাকি না কেন চেষ্টা করব মাঠে এসে দেখতে।’ তিনি আরও জানান, ‘আমিও দেশে থাকি না। তবে এখানে একটা অনুভূতি কাজ করবে। সাকিবের অবসর মাঠে বসে দেখতে পারব। তার সাথে দীর্ঘদিন খেলেছি, খুব ভালো সম্পর্ক… সব দিক থেকেই মনে করি, সাকিব দেশ থেকে অবসর নেওয়ার দাবি রাখে। আশা করি সে এটা করতে পারবে।’

মেহেদী হাসান মিরাজও চান, সাকিব যেন দেশে খেলে সুন্দরভাবে অবসর নিতে পারেন, ‘খেলোয়াড় হিসেবে সবাই চায় সুন্দরভাবে অবসর নিতে। সাকিব ভাইয়ের কত অবদান, আমরা জানি। অবশ্যই, লিজেন্ড প্লেয়ার। বাংলাদেশের জন্য অনেক অর্জন। এমন একজন কিংবদন্তির অবসর যদি সুন্দরভাবে হয়, বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য বিরাট পাওয়া।’

সাকিব দেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন বলে ইমরুল জানান, ‘সাকিবের সঙ্গে মোটামুটি একদিন পরপরই কথা হয়, কোথায় আছে না আছে। এগুলো নিয়ে সমস্যা নেই। সাকিব খেলছে সব জায়গায়, উপভোগ করছে। সবসময় দেশের খোঁজখবর রাখে। বাংলাদেশের কী অবস্থা, ক্রিকেটের কী অবস্থা। বাংলাদেশ ক্রিকেট কোথায় যাচ্ছে না যাচ্ছে, এটা নিয়ে অনেক সচেতন। সবসময়ই সে খোঁজখবর রাখে।’

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত…

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু, মহামারির শঙ্কা কতটা?

করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au