সর্বশেষ

এবার বাংলাদেশ নারী ফুটবল ক্যাম্পে প্রবাসী ফুটবলার

  • 3:18 am - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ জানুয়ারি-আগামী মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ। এই টুর্নামেন্ট সামনে রেখে সপ্তাহ খানেকের সাময়িক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। ফিটনেস কোচ লর্ড ম্যাকরনের অধীনে অনুশীলনও হয়েছে। বাংলাদেশ দলের অনুশীলন সেশনে ছিলেন সুইডেন প্রবাসী নারী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।

টুর্নামেন্টের এক মাস আগে প্রাথমিক নিবন্ধন করাতে হয়। আনিকার বাংলাদেশি পাসপোর্ট থাকায় বাফুফে এএফসি পোর্টালে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে। দিন দশেকের ট্রায়ালে ফর্ম ও ফিটনেসে উত্তীর্ণ হলে আনিকা থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ঋতুপর্ণাদের সফরসঙ্গী হতে পারেন। বাংলাদেশ পুরুষ ফুটবল দলে একাধিক প্রবাসী ফুটবলার থাকলেও নারী দলে এত দিন ছিলেন শুধু জাপানিজ সুমাইয়া মাতসুসিমা।

এশিয়া কাপের মাত্র মাস খানেক আগে আনিকাকে ট্রায়ালের সুযোগ দিয়েছেন বৃটিশ কোচ পিটার বাটলার। অথচ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীনের মতো পরীক্ষিত ফুটবলারদের ক্যাম্পে ডেকে পরখ করার প্রয়োজনই মনে করেন না তিনি। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বাটলারের এমন আচরণকে দ্বিচারিতা হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘সাবিনা, কৃষ্ণা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। তারা ভুটান লিগ ও ফুটসালেও ভালো পারফরম্যান্স করেছে। এরপরও যখন তাদের ন্যূনতম ক্যাম্পে ডেকে অনুশীলনের সুযোগ না দেয়া হয় তখন সেটা বোঝা যায় কোচের রাগের বহিঃপ্রকাশ। সাবিনা, মাসুরাদের ট্রায়ালে পরীক্ষাও করবেন না তিনি অথচ অন্য ফুটবলারকে টুর্নামেন্টের এক মাসে ট্রায়ালে নিচ্ছেন এটা দ্বৈতনীতি ছাড়া কিছু নয়।’

ফুটবলে প্রাথমিক স্কোয়াড ঘোষণা, খেলার পদ্ধতি, ম্যাচ চলাকালে খেলোয়াড় বদল সকল কিছুতেই কোচ সর্বেসর্বা। তার যেমন অধিকার রয়েছে খেলোয়াড় ডাকার কিংবা বাদ দেয়ার। তদ্রুপ কোচকে প্রশ্ন করার অধিকার রয়েছে গণমাধ্যমের। সাবিনা, মাসুরাকে নিয়ে বাটলারকে প্রশ্ন করলেই সাংবাদিকরা কোচের তোপের মুখে পড়েন। আনিকা ট্রায়ালে, কিন্তু অন্য সিনিয়র ফুটবলাররা এত কিছুর পরও ক্যাম্পে নেই কেন? মিডিয়ার এই প্রশ্ন করার সুযোগ হয়নি অ-১৯ দল নিয়ে বাটলার নেপালের পোখরায় যাওয়ার। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের কাছেও এই বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত…

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু, মহামারির শঙ্কা কতটা?

করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au