বাংলাদেশ

জামিন ছাড়াই মুক্তি পেলেন হত্যা মামলার তিন আসামি

ডেপুটি জেলা সাময়িক বরখাস্ত

  • 9:52 pm - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই মুক্তি পেয়েছেন একটি হত্যা মামলার তিন আসামি। এই ঘটনায় কারা কর্তৃপক্ষ এটি ‘ভুল মুক্তি’ হিসেবে উল্লেখ করলেও দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জাকারিয়া ইমতিয়াজ নামে একজন ডেপুটি জেলা সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কারাগার থেকে ছাড়া পাওয়া এই তিন আসামির নাম মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তবে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে কারাগারের বাইরে কাউকে জানানো হয়নি।

ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “এটি একটি ‘ভুলমুক্তি’। কারাগারের কর্মকর্তা অসতর্কতার কারণে তাদের ছেড়ে দিয়েছেন।”

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “মূলত প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে এই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ জানিয়েছেন, অসতর্কতাবশত এই ঘটনা ঘটেছে।”

জেল সুপার আরও জানান, গাফিলতির দায়ে ডেপুটি জেলা জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার অনুসন্ধানের জন্য বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি অন্য কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা বা ভিন্ন কোনো উদ্দেশ্য প্রমাণিত হয়, তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ডিআইজি প্রিজন্স।

এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশকে তৎক্ষণাৎ অবহিত করলে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো। তিনি বলেন, “আসামি ধরতে হলে পুলিশের সহযোগিতা প্রয়োজন, কিন্তু এই বিষয়ে আমাদের বিস্তারিতভাবে জানানো হয়নি।”

এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর কারাগারের ভেতর ও বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। কীভাবে হত্যা মামলার তিন আসামি এত সহজে মুক্তি পেলেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au