বাংলাদেশ

নির্বাচনের আগে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান সিপিজের

  • 11:08 pm - January 29, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার
সিপিজে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস সিপিজে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সিপিজে পৃথক চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ন্যাশনাল সিটিজেন পার্টি এবং জাতীয় পার্টির কাছে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের সুরক্ষায় প্রকাশ্য অঙ্গীকার চেয়েছে। এতে বলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং ফৌজদারি বা জাতীয় নিরাপত্তা আইন অপব্যবহার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা প্রয়োজন। পাশাপাশি নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের সেই অঙ্গীকার বাস্তবায়নের কথাও উল্লেখ করেছে সংগঠনটি।

সিপিজের গবেষণায় দেখা গেছে, নির্বাচনপূর্ব সময়ে সাংবাদিকদের জন্য ঝুঁকি আরও বেড়েছে। এর মধ্যে রয়েছে সংবাদমাধ্যমে শারীরিক হামলা, সাংবাদিকদের হুমকি দেওয়া, রাজনৈতিক মেরুকরণের কারণে হয়রানি এবং প্রতিবেদনের বিষয়বস্তু বা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ সাংবাদিকের কারাবন্দি থাকা। সিপিজের মতে, এসব মামলার অভিযোগ সাংবাদিকতার কাজের সঙ্গেই সম্পর্কিত বলে মনে হয়।

একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দীর্ঘদিন ধরে দায়মুক্তি এবং প্রতিশ্রুত গণমাধ্যম সংস্কারে কার্যকর অগ্রগতি না হওয়ায় ভয় ও আত্মনিয়ন্ত্রণমূলক সেন্সরশিপের পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছে সংগঠনটি। সিপিজে মনে করছে, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অবাধ ও নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au