সর্বশেষ

বিশ্বকাপ খেলতে না পারায় ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করতে যাচ্ছে বিসিবি

  • 4:18 am - January 30, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ জানুয়ারি-বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়ে আসছিল শুরু থেকেই। পরে আইসিসি বোর্ড মিটিং করে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপরে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতে কোনোভাবেই খেলবে না টাইগাররা।

যদিও আইসিসি সে আবেদনে সাড়া দেয়নি। তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল গেল শনিবার। তারা জানিয়েছে বাংলাদেশকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেহেতু বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না সেক্ষেত্রে এই ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা। অবশ্য বেশ কিছু ক্রিকেটার নিজ শহরে অবস্থান করছেন, পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন। আগামী মাসে রয়েছে বিসিএল। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরো একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টার কথা জানা গিয়েছিল।

জানা গেল আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলে থাকা এবং জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। যা চলবে সপ্তাহখানেক ধরে। ওটিএন বাংলাকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় নির্বাচন শেষে হয়তো মাঠে গড়াতে পারে বাকি টুর্নামেন্ট।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত…

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু, মহামারির শঙ্কা কতটা?

করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au