সর্বশেষ

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

  • 4:23 am - January 30, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ জানুয়ারি-ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের বর্জনের পর বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের ভারত সফর নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছে সরকার। যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেছেন, সাংবাদিকদের জন্য সরকার কোনো বিশেষ ডিও বা সরকারি অনুমোদন দেবে না। আইসিসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেলে, সফরের সিদ্ধান্ত সাংবাদিকদের নিজ নিজ বিবেচনাতেই নিতে হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রীড়া সচিব জানান, ক্রিকেট দলের ক্ষেত্রে যেখানে নির্দিষ্ট নিরাপত্তা হুমকির তথ্য সামনে এসেছে, সেখানে সাংবাদিকদের সফর বিষয়টি সরকার আলাদাভাবে দেখছে। তার ভাষ্য অনুযায়ী, সাংবাদিকদের জন্য সরকারিভাবে নিরাপত্তা ঝুঁকি বা নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না।

ক্রীড়া সচিব বলেন, ক্রিকেটারদের ক্ষেত্রে দলগত নিরাপত্তা, দর্শকসমাগম এবং মাঠে উন্মুক্ত পরিবেশ—এই সব বিষয় মিলিয়ে ঝুঁকির মাত্রা বেশি ছিল। সে কারণেই ক্রিকেট দলের সফর নিয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে। তবে সাংবাদিকদের ক্ষেত্রে বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে বিবেচনার মধ্যে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘আইসিসি যদি আপনাদের ভিসা বা লেটার দিয়ে থাকে, তবে যাওয়ার সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। সরকার সাংবাদিকদের জন্য কোনো ডিও ইস্যু করবে না। আপনারা যদি নিজেদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হন যে কোনো সমস্যা হবে না, তবে আপনারা যেতে পারেন। ’

আইসিসির পক্ষ থেকে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের খবরের প্রেক্ষাপটে ক্রীড়া সচিবের বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে—সরকার এই বিষয়টিকে আইসিসি ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের আওতাভুক্ত বিষয় হিসেবেই দেখছে। সাংবাদিকদের জন্য আলাদা করে কূটনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপের কথা এখনো জানানো হয়নি।

ক্রিকেট দলের সফর বাতিল, অ্যাক্রিডিটেশন ইস্যু এবং সরকারি ডিও না থাকার কারণে বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারেজ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। মাঠের বাইরে তৈরি হওয়া এই পরিস্থিতিতে অনেক সাংবাদিককে এখন ব্যক্তিগত ঝুঁকি ও পেশাগত দায়—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত…

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু, মহামারির শঙ্কা কতটা?

করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au