সর্বশেষ

চীনের ফুটবলে ৭৩ জনের আজীবন নিষেধাজ্ঞা

  • 4:27 am - January 30, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ জানুয়ারি-ম্যাচ গড়াপেটা ও দুর্নীতির দায়ে সাবেক জাতীয় দলের কোচ লি তিয়েসহ মোট ৭৩ জনকে আজীবন নিষিদ্ধ করেছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)। পাশাপাশি ১৩টি পেশাদার ক্লাবকে জরিমানা ও পয়েন্ট কাটার শাস্তি দেওয়া হয়েছে।

সিএফএর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘শৃঙ্খলা প্রতিষ্ঠা, ফুটবল পরিবেশ পরিশুদ্ধ করা এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে’ এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সিএফএর সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি, সর্বশেষ কোন সময়ে এই ম্যাচ গড়াপেটার ঘটনাগুলো ঘটেছে বা পৃথক মামলাগুলোর বিস্তারিত কী।

এই শাস্তি চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের নেতৃত্বে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। অভিযানের আওতায় ইতিমধ্যে সিএফএর একাধিক শীর্ষ কর্মকর্তা অপসারিত হয়েছেন এবং ম্যাচ গড়াপেটা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহু খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে।

আজীবন নিষিদ্ধদের মধ্যে উল্লেখযোগ্য লি তিয়ে। সাবেক এই এভারটন মিডফিল্ডার ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ছিলেন। তবে কোচিং ছাড়ার পর দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন তিনি। গত বছরের ডিসেম্বর মাসে ঘুষ গ্রহণের দায়ে তাকে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। একইভাবে সিএফএর সাবেক চেয়ারম্যান চেন সুইয়ুয়ান ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার ঘুষ নেয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

শাস্তির আওতায় পড়েছে চীনের শীর্ষ লিগ চাইনিজ সুপার লিগের ক্লাবগুলোও। ২০২৫ মৌসুমে অংশ নেয়া ১৬ দলের মধ্যে ১১টি দল পয়েন্ট কাটা ও অর্থদণ্ডের মুখে পড়বে। ২০২৬ মৌসুম শুরু হলে তিয়ানজিন জিনমেন টাইগার ও গত মৌসুমের রানার্সআপ সাংহাই শেনহুয়া—এই দুই দলের ১০ পয়েন্ট করে কেটে নেয়া হবে। পাশাপাশি প্রত্যেক ক্লাবকে দিতে হবে ১০ লাখ ইউয়ান (প্রায় ১ লাখ ৪৪ হাজার মার্কিন ডলার) জরিমানা।

টানা তিনবারের লিগ চ্যাম্পিয়ন সাংহাই পোর্ট ও ঐতিহ্যবাহী বেইজিং গুয়ান ক্লাবের পাঁচ পয়েন্ট করে কেটে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এই দুই ক্লাবকে দিতে হবে চার লাখ ইউয়ান করে জরিমানা।

চীনা ফুটবলে দীর্ঘদিন ধরেই ম্যাচ গড়াপেটা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এই কঠোর শাস্তিকে দেশটির ফুটবল সংস্কারে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তবে এত ব্যাপক নিষেধাজ্ঞা ও শাস্তির পরও মাঠের ভেতরে ও বাইরে আস্থা ফিরবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত…

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু, মহামারির শঙ্কা কতটা?

করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au