সর্বশেষ

বিসিবি সভাপতির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তদন্তের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা’

  • 3:19 am - January 31, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ জানুয়ারি-সর্বশেষ বিপিএলে ফিক্সিং নিয়ে আবারও আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরমধ্যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে গুঞ্জন রটে যায়। তার বিরুদ্ধেও নাকি তদন্ত শুরু করেছে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে এমন দাবি করা হয়। তবে সেই সব দাবিকে নাকচ করে দিয়েছে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া। অ্যালেক্স মার্শাল ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে, এ ধরনের কোনো তদন্তের অস্তিত্ব নেই। তার ভাষায়, ‘বিসিবি সভাপতি আমার দ্বারা তদন্তাধীন-এই দাবি সম্পূর্ণ অসত্য ও বানানো।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বোর্ড ও বাংলাদেশ ক্রিকেটের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতীয়মান হয়।’

ভুয়া তথ্য ছড়ানোর কারণে থানায় জিডি করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই প্রেক্ষাপটে, ভুয়া তথ্য ছড়ানো সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম/পেজ এবং দায়ীদের বিরুদ্ধে বিসিবি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় ৩০.০১.২০২৬ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) নং ৩৮৬৭ দায়ের করা হয়েছে।’

এতে আরও উল্লেখ রয়েছে, ‘বিসিবি মানহানির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং বিসিবি এর খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত এ ধরনের কুচক্রী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও/অথবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জনসাধারণ ও গণমাধ্যমকে অনুরোধ জানাচ্ছে-যাচাইহীন তথ্য শেয়ার বা প্রচার থেকে বিরত থাকতে এবং সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য কেবলমাত্র আনুষ্ঠানিক উৎসের ওপর নির্ভর করতে।’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত…

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু, মহামারির শঙ্কা কতটা?

করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au