অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা
ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…
মেলবোর্ন ৩১ জানুয়ারি-সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মোহাম্মদ ওয়াসিম আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ জনের দলকে নেতৃত্ব দেবেন। এশিয়া ও পূর্ব এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ারে সুপার সিক্সে জাপানের বিপক্ষে জিতে ২০ দলের টুর্নামেন্টে জায়গা পেয়েছে তারা।
এনিয়ে তৃতীয়বার বিশ্বকাপে অংশ নিচ্ছে আমিরাত। ২০১৪ ও ২০২২ সালের আসরে খেলেছিল তারা। বিশ্বকাপে ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে দলটি। ‘ডি’ গ্রুপে তারা আরও খেলবে কানাডা, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, ধ্রুব পারাশার, হায়দার আলী, হার্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মায়াঙ্ক কুমার, মোহাম্মদ আরফান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লা, মোহাম্মদ জয়নব, রহিদ খান, শোয়েব খান, সিমরানজিত সিং।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au