সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা

  • 4:51 am - February 01, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ফলে সেই ম্যাচ ঘিরে এই স্টেডিয়ামে রাখা হবে কড়া নিরাপত্তা। ভারত-পাকিস্তান ম্যাচ নির্বিঘ্নে শেষ করতে এমনই পরিকল্পনা করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গুঞ্জন আছে, পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। আনুষ্ঠানিক ভাবে এখনও অবস্থান স্পষ্ট করেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তবু ভারত-পাক ম্যাচ নিয়ে কোনও ঝুঁকি নিতে চাচ্ছে না শ্রীলঙ্কা। প্রস্তুতিতে কোন কমতি রাখছে না তারা।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই ম্যাচটিকে আমরা আলাদা গুরুত্ব দিচ্ছি। কলম্বোর বিমানবন্দরে নামা থেকে শ্রীলঙ্কা ছাড়া পর্যন্ত দুই দলের জন্যই কড়া নিরাপত্তা থাকবে। সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। পুলিশ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবে কমান্ডো বাহিনী।’

অনেকটা বিদেশি রাষ্ট্রপ্রধানদের মতোই নিরাপত্তা দেওয়া হবে দুই দেশের ক্রিকেটারদের। বাকি দলগুলোর জন্যও যথেষ্ট নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন গামাগে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব বান্দুলা দিশানায়েকও প্রায় একই কথা বলেছেন।

ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা নিয়ে তার বক্তব্য, ‘আমরা কোনও রকম আঞ্চলিক বিরোধে জড়াতে চাই না। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সমস্যার কথা আমরা জানি। আমরা কারও পক্ষ নিতে চাই না। তিনটি দেশই আমাদের বন্ধু। অনুরোধ করা হলে, আমরা যে কোনও দেশের জন্যই প্রতিযোগিতা আয়োজন করতে প্রস্তুত।’

এই শাখার আরও খবর

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

জর্ডানের চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০

জর্ডানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারাক প্রদেশের একটি চার্চে শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর)…

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au