সর্বশেষ

টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেলো অস্ট্রেলিয়া

  • 4:18 am - February 02, 2026
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ জানুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১১১ রানের বিশাল ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। এর আগে ২০০৪ সালে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। এতদিন এটাই ছিল তাদের সর্বোচ্চ রানে পরাজয়ের রেকর্ড।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে ওপেনার সাইম আইয়ুব (৫৬) ও সাবেক অধিনায়ক বাবর আজমের অনবদ্য ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ২০৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। দলের হয়ে ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ১৯ বলে দুই চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৬ রানের টর্নেডো ইনিংস খেলেন শাদাব খান।

২০৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ নওয়াজের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৬.৫ ওভারে মাত্র ৯৬ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মার্কাস স্টাইনিস। ২২ রান করেন ক্যামেরন গ্রিন। আর ১৪ রান আসে জশ ফিলিপসের ব্যাট থেকে। ৪ ওভারে মাত্র ১৮ রানের খরচায় একাই ৫ উইকেট নেন নেওয়াজ।

এই শাখার আরও খবর

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

জর্ডানের চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০

জর্ডানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারাক প্রদেশের একটি চার্চে শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর)…

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au