বাংলাদেশ

মুহাম্মদ ইউনুসের গ্রামীণ নেটওয়ার্কের অন্ধকার বাস্তবতা

  • 10:21 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
ইউনুসের বৈশ্বিক আর্থিক যোগাযোগ নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি। (ছবি উইকিমিডিয়া কমন্স)

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি: নিউজ১৮ ডটকমে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস–এর বৈশ্বিক ‘গ্রামীণ নেটওয়ার্ক’ এমন কিছু ব্যক্তির সঙ্গে যুক্ত, যাঁদের পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো একসময় আল–কায়েদা নেটওয়ার্ক ও ওসামা বিন লাদেনের অর্থদাতা হিসেবে শনাক্ত করেছিল।

বাংলাদেশভিত্তিক সাপ্তাহিক পত্রিকা BLITZ–এ প্রকাশিত এই প্রতিবেদনে ইউনুসের বহুজাতিক আর্থিক কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণের পথিকৃৎ ও দারিদ্র্য বিমোচনের মুখ হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত ইউনুসের এই ভাবমূর্তির আড়ালে রয়েছে একটি জটিল আর্থিক নেটওয়ার্ক, যার কিছু সংযোগ পশ্চিমা গোয়েন্দা সূত্রে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ব্যক্তিদের সঙ্গে মিলেছে বলে দাবি করা হয়েছে। এই প্রেক্ষাপটে গ্রামীণ–সংযুক্ত বিভিন্ন সামাজিক ব্যবসা ও অংশীদারিত্বের কাঠামো নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের মার্চে The Wall Street Journal সিআইএ–র তথ্যের ভিত্তিতে আল–কায়েদার সম্ভাব্য দাতাদের একটি তালিকা প্রকাশ করে, যেখানে সৌদি ব্যবসায়ী আবদুল লতিফ জামিলের নাম উল্লেখ ছিল। ওই তালিকায় নাম থাকা জামিল গ্রামীণ–জামিল মাইক্রোফাইন্যান্সের বোর্ড সদস্য ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ব্লিটজের ভাষ্য অনুযায়ী, এই তথ্য গ্রামীণ নেটওয়ার্কের আর্থিক অংশীদারিত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ছবি: বিডি ডাইজেস্ট)

করপোরেট নথি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ–জামিল একটি সামাজিক ব্যবসা উদ্যোগ, যা ২০০৬ সালে গ্রামীণ ফাউন্ডেশন ও গ্রো ওয়েল লিমিটেডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, গ্রো ওয়েল লিমিটেড আবার আবদুল লতিফ জামিল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ বিস্তারের লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও তুরস্ক অঞ্চলে কার্যক্রম চালিয়েছে বলে দাবি করা হয়। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের সুবিধা দিয়েছে এবং অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে ১০টি দেশে ২২ লক্ষের বেশি গ্রাহকের কাছে পৌঁছেছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

প্রতিবেদনটি আরও জানায়, গ্রামীণ–জামিল সাইপ্রাসে নিবন্ধিত এবং দুবাইয়ের ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান সিটিতে এর সদর দপ্তর ছিল। বর্তমানে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট নিষ্ক্রিয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতিও হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে, যা সন্দেহ আরও গভীর করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গ্রামীণ–জামিলের চেয়ারম্যান জাহের আল মুনাজ্জেদের ভূমিকার কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ব্লিটজের দাবি অনুযায়ী, তিনি সৌদি আরবের এএলজে গ্রুপের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল লতিফ জামিলের সিনিয়র উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং এমইএনএ ও তুরস্ক অঞ্চলে ক্ষুদ্রঋণ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হার্ভার্ড বিজনেস স্কুলের সাবেক শিক্ষার্থী ও আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রিধারী মুনাজ্জেদের এই দ্বৈত ভূমিকা গ্রামীণ–জামিল সম্পর্ককে আরও জোরালো করে তুলেছে বলে প্রতিবেদনের ভাষ্য।

আল-কায়েদার সঙ্গে আর্থিক সংযোগের অভিযোগ, বলছে অনুসন্ধানী প্রতিবেদন।

প্রতিবেদনের আরেক অংশে জামিল পরিবারের বিতর্কিত অতীতের কথাও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ইউসুফ জামিল ১৯৮০–এর দশকে লন্ডনের ক্যাসিনো মহলে আলোচিত ছিলেন এবং পরবর্তীতে একটি আন্তর্জাতিক শিশু অপহরণ মামলায় তাঁর নাম জড়ায় বলে বিভিন্ন ব্রিটিশ সংবাদমাধ্যমে উল্লেখ রয়েছে। আরও বলা হয়, কুখ্যাত ‘ব্ল্যাক বুক’–এ তাঁর নাম উঠে আসে, যা মানবপাচার ও শিশু নির্যাতনের নেটওয়ার্ক উন্মোচনে ব্যবহৃত হয়েছিল বলে দাবি করা হয়েছে।

এছাড়া ২০০৪ সালের ২১ জুলাই ব্রিটিশ কোর্ট অব আপিলে করা একটি আপিলের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়, যেখানে ২০০৩ সালে সানডে টাইমস–এ প্রকাশিত ‘কার টাইকুন লিংকড টু বিন লাদেন’ শিরোনামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জামিল পরিবার আইনি পদক্ষেপ নেয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

ওই প্রতিবেদনে ৯/১১ হামলায় নিহতদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার কথাও উল্লেখ ছিল বলে দাবি করা হয়েছে।

নিউজ১৮–এ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, এসব তথ্য একত্রে ইউনুসের গ্রামীণ নেটওয়ার্কের আর্থিক স্বচ্ছতা ও অংশীদারিত্বের প্রকৃতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে এবং সে কারণেই আন্তর্জাতিক পর্যায়ের একটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে প্রতিবেদকরা মত দিয়েছেন।

নিউজ১৮ ডটকমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে |

প্রতিবেদন: সিদ্ধান্ত মিশ্র, সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট, নিউজ১৮

অনুবাদ: ওটিএন বাংলা

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

চার সীমান্ত দিয়ে পুশ–ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

মেলবোর্ন,০৬জুন-লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au