বাংলাদেশ

গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি ও স্ত্রীসহ চার জন গ্রেপ্তার

  • 11:26 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি ও স্ত্রীসহ চার জন গ্রেফতার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বীথিসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গুরুতর নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী মোহনার শরীরে আগুনে পোড়ার ক্ষত, গভীর কাটা জখম এবং সেলাইয়ের একাধিক চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে সে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং সে স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতেও পারছে না।

ভুক্তভোগী শিশুটির বাবা মোস্তফা জানান, প্রায় আট মাস আগে তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরে শফিকুর রহমান ও তার স্ত্রী বীথির বাসায় মেয়েকে গৃহকর্মী হিসেবে কাজে দেন। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে। গত শনিবার, ৩১ জানুয়ারি, গৃহকর্ত্রী বীথি তাকে ফোন করে দ্রুত মেয়েকে নিয়ে যেতে বলেন। মোস্তফা বাসায় পৌঁছালে তার সঙ্গে কোনও আলোচনা না করে কৌশলে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়।

মোস্তফা বলেন, রাতে যখন মেয়েকে তার হাতে তুলে দেওয়া হয়, তখন তার শারীরিক অবস্থা দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শিশুটির পুরো শরীরে আগুনের ছ্যাঁকার দাগ, হাতে গভীর কাটা ও সেলাইয়ের চিহ্ন এবং মুখে গুরুতর আঘাত ছিল। মেয়ের এই অবস্থা দেখে তিনি সঙ্গে সঙ্গে আইনি সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেন।

এই ঘটনায় গতকাল রাতে মোস্তফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নথিভুক্ত হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাত আনুমানিক ৩টার দিকে বিমান বাংলাদেশের এমডি শফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং তাদের বাসায় কর্মরত আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ কাজী রফিক উদ্দীন জানান, এজাহার গ্রহণের পর দ্রুত মামলা রেকর্ড করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুবেল মিয়া নিশ্চিত করেছেন যে গ্রেফতার শফিকুর রহমান বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। অনেকেই শিশু গৃহকর্মীদের নিরাপত্তা এবং গৃহকর্মে শিশু নিয়োগের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন। মোহনার বাবা বলেন, তিনি একজন অসহায় মানুষ এবং তার মেয়ের ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার তিনি চান। একই সঙ্গে তিনি দাবি করেন, যেন ভবিষ্যতে আর কোনও শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au