বাংলাদেশ

‘৭১-বিরোধী শক্তি নারীর অগ্রযাত্রা থামাতে চায়’: মানববন্ধনে মহিলা পরিষদ

  • 3:06 am - February 03, 2026
  • পঠিত হয়েছে:২৫১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,৩ ফেব্রুয়ারি- জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নারীর প্রতি অবমাননাকর ও অগ্রহণযোগ্য বক্তব্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি নতুন করে পরাক্রমশালী হয়ে নারীর দীর্ঘদিনের অর্জন মুছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, অথচ এসব ঘটনায় নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। মানববন্ধনে তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের ইতিহাসে নজিরবিহীনভাবে ধর্ম, বর্ণ, শ্রেণি ও লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়ছে। নির্বাচনী আচরণবিধি থাকলেও রাজনৈতিক দলগুলো প্রচারকাজে সরাসরি ও পরোক্ষভাবে সহিংসতা ব্যবহার করছে। নারীর প্রতি অবমাননাকর বক্তব্য স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

ফওজিয়া মোসলেম বলেন, নেতৃত্বের প্রশ্নে নারী-পুরুষের বিভাজন, পোশাক বা চলাফেরা নয়, বরং নেতৃত্ব দেওয়ার যোগ্যতাই মুখ্য হওয়া উচিত। নারীর অধিকার ও মর্যাদা রক্ষা, বাল্যবিবাহ বন্ধ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক নেতৃত্ব কী ধরনের পদক্ষেপ নেবে, সেটিই জনগণ দেখতে চায়।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে নারীর প্রতি অবমাননাকর, অসম্মানজনক ও অসাংবিধানিক বক্তব্য দেওয়া হচ্ছে। ৭১–বিরোধী শক্তি নারীর অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। তারা নারীকে কেবল গৃহবন্দী করতেই নয়, নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নকেও ধ্বংস করতে চায়। তিনি নারীবিদ্বেষী গোষ্ঠীর সব ধরনের অপকৌশলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও মাসুদা রেহানা, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূসসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা।

মানববন্ধন শেষে জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নারীর প্রতি অশালীন ভাষা ব্যবহার বন্ধ, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধের দাবিতে স্লোগান দেওয়া হয়।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au