বিশ্ব

নাইজেরিয়ার গ্রামে বন্দুকধারীদের গুলিতে ৬৭ জন নিহত

  • 2:38 am - February 05, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার
নাইজেরিয়ার একটি এলাকায় সেনাবাহিনীর টহল। ছবি: এএফপি

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি- নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কওয়ারা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। দেশটির রেড ক্রস জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ হামলার পর এখনো কয়েকজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

কওয়ারা রাজ্যে নিযুক্ত রেড ক্রসের সেক্রেটারি বাবামো আইয়োদেজি বুধবার বলেন, এখন পর্যন্ত ৬৭ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তবে হামলার সময় অনেক মানুষ পালিয়ে যাওয়ায় এবং কিছু এলাকা এখনও পুরোপুরি তল্লাশি না হওয়ায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কাইয়ামা অঞ্চলের ওরো গ্রামে এই হামলা হয়। স্থানীয় আইনপ্রণেতা বাবা আহমেদ জানান, সন্ধ্যা প্রায় ৬টার দিকে সশস্ত্র বন্দুকধারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায়। হামলাকারীরা দোকানপাট ও স্থানীয় রাজার বাসভবনে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কে গ্রামবাসীর অনেকে গুলিবিদ্ধ অবস্থায় ঝোপঝাড় ও আশপাশের এলাকায় পালিয়ে যান। সেখানে আরও মৃতদেহ পাওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানান তিনি।

হামলার পর থেকে গ্রামটির ঐতিহ্যবাহী রাজার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়রা সাধারণত ওই রাজার প্রশাসনিক কর্তৃত্বের অধীনেই বসবাস করেন বলে জানা গেছে।

নাইজেরিয়ার কিছু অঞ্চল দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীর সহিংসতায় বিপর্যস্ত। স্থানীয়ভাবে ‘বান্ডিট’ নামে পরিচিত এসব গোষ্ঠী গ্রামগুলোতে হামলা, লুটপাট এবং মুক্তিপণের জন্য অপহরণের সঙ্গে জড়িত। একই সঙ্গে দেশের মধ্যাঞ্চলে জাতিগত সহিংসতা এবং উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে জিহাদি গোষ্ঠীগুলোর তৎপরতাও নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

হামলার বিষয়টি স্থানীয় পুলিশ নিশ্চিত করলেও তারা এখনো নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি। স্থানীয় প্রশাসন এই হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে।

এদিকে কওয়ারা রাজ্যের গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজাক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের মুখে হতাশ হয়ে সন্ত্রাসীরা এ ধরনের কাপুরুষোচিত হামলা চালাচ্ছে। তিনি হামলাকারীদের বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

হামলার পর গ্রামটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au