বিশ্ব

যুক্তরাষ্ট্র-রাশিয়া পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, এখন কী হবে

  • 2:23 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:১২৪ বার
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একমাত্র কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তির ওপর থাকা শেষ বাধ্যতামূলক সীমাবদ্ধতাও উঠে গেল। এতে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন নিরাপত্তা ও কৌশলগত বিশ্লেষকেরা।

রাশিয়া ইতোমধ্যে জানিয়েছে, তারা আর পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সংখ্যায় কোনো সীমা মানতে বাধ্য নয়। যুক্তরাষ্ট্রও এখন একইভাবে ক্ষেপণাস্ত্র ও কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর সুযোগ পাচ্ছে। যদিও বিশেষজ্ঞদের মতে, বাস্তব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে দ্রুত বড় পরিসরে অস্ত্র বাড়ানো সহজ নয় এবং এতে সময় লাগবে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউ স্টার্ট ছিল ১০ বছর মেয়াদি একটি চুক্তি। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এটি সই করেন। ২০১১ সালে চুক্তিটি কার্যকর হয়। পরে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছিল, যা এবার শেষ হলো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র ও ওয়ারহেডের সীমা আরও অন্তত ১২ মাস বজায় রাখার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ওই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলে দাবি করেছে মস্কো।

চুক্তিটির মেয়াদ শেষ হওয়ায় তাত্ত্বিকভাবে উভয় দেশই এখন ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াতে এবং নতুন করে শত শত কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারবে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক চাপ, অবকাঠামোগত সীমা এবং প্রযুক্তিগত প্রস্তুতির কারণে তাৎক্ষণিকভাবে বড় পরিবর্তন আসার সম্ভাবনা কম।

এদিকে নিউ স্টার্ট চুক্তির অবসান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেন, অর্ধশতাব্দীর মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর কোনো বাধ্যতামূলক সীমা রইল না। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের বড় অংশ এই দুই দেশের হাতে রয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি।

যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে দ্রুত নতুন একটি অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, দীর্ঘ দশকের অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ভেঙে পড়া এমন এক সময়ে ঘটছে, যখন বিশ্ব নানা সংঘাত ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এটি কোনোভাবেই ভালো সময় নয়।

বিশেষজ্ঞরা বলছেন, নিউ স্টার্টের অবসান শুধু দুই দেশের মধ্যকার সম্পর্কেই নয়, বরং বৈশ্বিক কৌশলগত ভারসাম্যেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। নতুন কোনো চুক্তি না হলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের যে কাঠামো গত কয়েক দশক ধরে ধীরে ধীরে গড়ে উঠেছিল, তা পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au