সর্বশেষ

রাজনীতির আগে আইনি চাপে থালাপতি বিজয়

  • 2:43 am - February 07, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার

মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়ের শনির দশা যেন কাটছেই না। ‘জন নায়াগাণ’ ছবিটি মুক্তির পর পুরোদমে রাজনীতির মাঠে নামার ঘোষণা দিলেও নানা ঝামেলায় এর মুক্তি আটকে আছে। এবার নতুন খবর, কর ফাঁকির অভিযোগে আরোপিত মোটা অঙ্কের জরিমানা থেকে রেহাই পাচ্ছেন না তিনি।

অভিনেতার ওপর আরোপিত ১ কোটি ৫০ লাখ রুপির জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তি এই সংক্রান্ত মামলায় বিজয়ের করা রিট আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৫-১৬ অর্থ বছরে আয়ের তথ্য গোপনের অভিযোগে আয়কর বিভাগ অভিনেতাকে যে জরিমানা করেছিল, তা আইন অনুযায়ীই করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের সেপ্টেম্বরে আয়কর বিভাগের পক্ষ থেকে বিজয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় তদন্তে উঠে আসে, ২০১৫-১৬ অর্থ বছরে বিজয় আয়কর রিটার্নে ৩৫ কোটি ৪২ লাখ রুপি আয় দেখালেও, তার সিনেমা ‘পুলি’ থেকে পাওয়া প্রায় ১৫ কোটি রুপির আয় সেখানে উল্লেখ করেননি।
আয়কর বিভাগ একে গোপন আয় হিসেবে চিহ্নিত করে এবং তার উপর ১ কোটি ৫০ লাখ রুপি জরিমানা আরোপ করে।

পরবর্তীতে এই জরিমানার বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টের দ্বারস্থ হন বিজয়। অভিনেতার আইনজীবীদের দাবি ছিল, নোটিশ দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পর এই জরিমানা করা হয়েছে।

তবে বিজয়ের সেই দাবি খারিজ করে দিয়ে বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা মেনেই সঠিক সময়ে নোটিশ পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটি আইনসম্মত ছিল। তাই এখন আয়কর দপ্তরের পক্ষ থেকে এই অর্থ আদায়ে আর কোনো বাধা রইল না।

তবে এখনো অভিনেতার শেষ একটি সুযোগ রয়েছে। সেটি হল তিনি চাইলে এখন ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।

এই শাখার আরও খবর

মাঠের বাইরের সংকটে রুগ্ণ বাংলাদেশ নারী ক্রিকেট

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক ধরে রাখতে না পারার পেছনে শুধু ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতা নয়, মাঠের বাইরের অস্থিরতাও বড় কারণ বলে মনে করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের…

শক্তিপ্রয়োগ করে কাউকে অধীন করা যায় না: ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে দেশ ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরের আগে…

 সিলেকটিভ সিমপ্যাথি ও দ্বৈত মানদণ্ড: বিশ্বব্যাপী মানবতা কোন পথে?

অন্যায়, বৈষম্য কিংবা অযৌক্তিক যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জাগ্রত বিবেকের তাড়নায় আপত্তি ও ভিন্নমত প্রকাশ করাই হলো প্রতিবাদ। কিন্তু সমসাময়িক প্রেক্ষাপটে প্রতিবাদের সেই আদর্শিক রূপটি যেন…

খুলনায় ছাত্র হত্যা মামলায় খুবির সাবেক শিক্ষার্থী আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে স্পেশাল রেসপন্স…

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন নেই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে সুদের হার…

পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণের শিকার: ইউনিসেফ

পাকিস্তানে বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au