বাংলাদেশ

ফেব্রুয়ারির ১০ দিনে ৫৮টি রাজনৈতিক সহিংসতা, নিহত ২: আসক

  • 1:55 pm - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
ফেব্রুয়ারিতে ৫৮ ঘটনায় নিহত ২: আসকের উদ্বেগ, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলছে, নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক পরিস্থিতি তত বেশি সহিংস হয়ে উঠছে।

মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক জানায়, চলতি ফেব্রুয়ারির ১ থেকে ১০ তারিখের মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় দুজন নিহত এবং ৪৮৯ জন আহত হয়েছেন।

সংস্থাটির তথ্যমতে, জানুয়ারির শেষ ১০ দিনে রাজনৈতিক সহিংসতার ৪৯টি ঘটনায় চারজন নিহত ও ৪১৪ জন আহত হন। জানুয়ারির ১ থেকে ১০ তারিখে আটটি ঘটনায় পাঁচজন নিহত ও ২৬ জন আহত হন। আর ১১ থেকে ২০ জানুয়ারির মধ্যে ১৮টি ঘটনায় দুজন নিহত ও ১৭৬ জন আহত হন।

নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে আসক। গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে ১১ জন সাংবাদিক হামলার শিকার হন, যা ২০২৬ সালের জানুয়ারিতে বেড়ে দাঁড়ায় ১৬ জনে। তবে ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই সারাদেশে অন্তত ৪৭ জন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আসক আরও জানায়, গত ৭ ফেব্রুয়ারি অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের ২১ জন সাংবাদিককে কর্মস্থল থেকে সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৬ সালের জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতা বেড়েছে এবং ফেব্রুয়ারিতে সেই ঊর্ধ্বমুখী ধারা আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতি তত সহিংস হয়ে উঠছে এবং সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির প্রবণতাও বাড়ছে।

রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের ধারাবাহিক বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে আসক সংবিধান অনুযায়ী আইনের শাসন নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে সংস্থাটি প্রত্যাশা ব্যক্ত করেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যেন অবাধ, নির্ভয়ে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

এই শাখার আরও খবর

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা, দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেলবোর্ন, ২১ জুন- স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির অভিযোগে জুরি বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তার বিদেশ…

ত্রিশালে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

মেলবোর্ন, ২১ জুন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমাম ও খতিবকে আটক করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে…

স্বাস্থ্য ও শিশুযত্ন নিয়ে হ্যানসনের মন্তব্যে চাপে ওয়ান নেশন

মেলবোর্ন, ২১ জুন- অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন এক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়ে পুরোনো পরীক্ষিত কৌশলেই এগোতে চাইছে ক্ষমতাসীন লেবার পার্টি। দেশটির ডানপন্থী দল ওয়ান নেশনের নেত্রী পলিন…

শুধু শিকার নয়, বীজ ছড়িয়ে এভারগ্লেডসের পরিবেশও বদলে দিচ্ছে ভয়ংকর বার্মিজ অজগর

মেলবোর্ন, ২১ জুন- ফ্লোরিডার এভারগ্লেডস জলাভূমিতে বার্মিজ অজগর দীর্ঘদিন ধরেই এক আতঙ্কের নাম। স্থানীয় বন্যপ্রাণী ধ্বংস, খাদ্যশৃঙ্খল ভেঙে দেওয়া এবং জীববৈচিত্র্যের ওপর ভয়াবহ প্রভাবের কারণে…

বুয়েনস আইরেসে ‘বাংলাদেশ সড়ক’ নামকরণের প্রস্তাব, ফুটবল-সংস্কৃতির বন্ধনে আরও ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা-আর্জেন্টিনা

মেলবোর্ন, ২১ জুন- বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার সাংস্কৃতিক, সাহিত্যিক ও ক্রীড়াভিত্তিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে দুই দেশ। এর অংশ…

রাম বিগ্রহ অবমাননার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

মেলবোর্ন, ২১ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য শ্রীরামচন্দ্রের বিগ্রহ অবমাননার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au