বিশ্ব

মার্কিন প্রতিনিধি পরিষদে ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ বিল পাস

মিয়ানমারের গণতন্ত্রপন্থি আন্দোলনে আরও জোরদার সমর্থন ওয়াশিংটনের

  • 1:44 pm - February 16, 2026
  • পঠিত হয়েছে:৯৪ বার
মার্কিন কংগ্রেস ভবন, ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ ফেব্রুয়ারি- মিয়ানমারের সামরিক জান্তাকে জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হয়েছে ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ বিল। এর ফলে দেশটির সামরিক সরকারের ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মিয়ানমারকেন্দ্রিক সংবাদমাধ্যম মিজিমা ও ইরাবতীর প্রতিবেদনে জানানো হয়েছে, ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতাদের সমর্থনে যৌথভাবে আনা বিলটি গত সোমবার নিম্নকক্ষে গৃহীত হয়। বিলটির পূর্ণ নাম ‘ব্রিংগিং রিয়েল অ্যাকাউন্টেবিলিটি ভায়া এনফোর্সমেন্ট ইন বার্মা অ্যাক্ট’, সংক্ষেপে ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’। গত বছরের মে মাসে মিশিগানের রিপাবলিকান আইনপ্রণেতা বিল হুইজেঙ্গা এটি উত্থাপন করেন।

প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিলটি এখন যাবে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ মার্কিন সিনেট–এ। সেখানে অনুমোদন পেলে তা প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

আইনে রূপ নিলে মার্কিন প্রেসিডেন্ট প্রতি বছর সিদ্ধান্ত নিতে পারবেন, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা, মিয়ানমার ইকোনমিক ব্যাংক এবং দেশটির জেট জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে কি না। আগামী সাত বছর এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে তাঁর।

বর্তমান আইনে মিয়ানমারের নির্দিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং তাদের পক্ষে কাজ করা বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা রয়েছে মার্কিন প্রশাসনের। নতুন আইনের মাধ্যমে এই নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩২ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো এবং প্রয়োগ আরও কঠোর করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে হুইজেঙ্গার কার্যালয়।

বিশ্লেষকদের মতে, বিলটি কার্যকর হলে মিয়ানমারের সামরিক সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও জোরদার হতে পারে এবং দেশটির গণতন্ত্রপন্থি আন্দোলনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আরও স্পষ্ট বার্তা পাবে।

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au