সর্বশেষ

নতুন রূপে পর্দায় জনপ্রিয় ‘চার্লিস এঞ্জেলস’

  • 6:49 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- সত্তরের দশকের জনপ্রিয় অ্যাকশনধর্মী টিভি সিরিজ ‘চার্লিস এঞ্জেলস’ ফের দেখা যাবে পর্দায়। ছয় বছর পর সিরিজটি নতুন করে দর্শকের সামনে আসা কথা জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার। শুরুতে চার্লিস এঞ্জেলসকে নিয়ে দুটি সিনেমা বানিয়েছিল সনি পিকচার্স। ২০০০ সালে মুক্তি পাওয়া চার্লিস এঞ্জেলস ও এর তিন বছর পর মুক্তি পাওয়া ‘চার্লিস এঞ্জেলস: ফুল থ্রটল’ বক্স অফিসেও ব্যবসা সফল হয়েছিল।

২০১৯ সালে আবারও চার্লিস এঞ্জেলসকে পর্দায় হাজির করে সনি। ওই বছর মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এর মাঝে, ২০১১ সালে চার্লিস এঞ্জেলসের নতুন একটি টিভি সিরিজ মুক্তি দেয় সনি। জনপ্রিয়তা না পাওয়ায় মাত্র সাত পর্ব প্রচারের পর বন্ধ হয়ে যায় সেটি।

নারী গোয়েন্দা নির্ভর সিনেমাটিকে নতুন করে সাজানোর জন্য সনি এরই মধ্যে দায়িত্ব দিয়েছে দ্য প্রোপোজাল ও ক্রেজি রিচ এশিয়ানসের লেখক পিট কিয়ারেলিকে। নির্বাহী প্রযোজক হিসেবে কে থাকছেন সেটা নিশ্চিত করতে পারেনি হলিউড রিপোর্টার। তবে তারা জানিয়েছে প্রথম সিনেমার তারকা ড্রু ব্যারিমোর ও তার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্লাওয়ার ফিল্মস ব্যানার নতুন এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পারে। সনি পিকচার্সও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মূল চার্লিস এঞ্জেলস ১৯৭৬ সালে শুরু হয়ে ১৯৮১ সাল পর্যন্ত চলে টিভিতে। সিরিজটির সঙ্গে এর কেন্দ্রীয় তিন চরিত্রের তিন অভিনেত্রী জ্যাক্লিন স্মিথ, কেইট জনসন ও ফারাহ ফসেট এই তুমুল জনপ্রিয়তা পান বিশ্বজুড়ে।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au