সর্বশেষ

মুক্তি পেয়েই বিতর্কিত মন্তব্য রাজপাল যাদবের

  • 6:56 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- চেক বাউন্স মামলায় জেল খাটার পর অবশেষে মুক্তি পেলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। তবে মুক্তি পেয়েই এক অদ্ভুত দাবি তুলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। বুধবার তিনি জানান, কারাগারের ভেতরেও বিমানবন্দর বা রেলস্টেশনের মতো নির্দিষ্ট ‘স্মোকিং জোন’ বা ধূমপানের এলাকা থাকা উচিত।

৯ কোটি টাকার ঋণ পরিশোধ না করতে পারায় দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন রাজপাল। মুক্তি পাওয়ার পর উত্তরপ্রদেশের শাহজাহানপুরে নিজের পৈতৃক গ্রামে ফিরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, জেলে যারা বন্দি থাকেন, তাদের সংস্কারের সুযোগ দেওয়া উচিত। কিন্তু কারাগারের ভেতরে ধূমপানের কোনো নির্দিষ্ট জায়গা নেই। আমার মনে হয়, বিমানবন্দর বা বড় স্টেশনের মতো জেলেও নির্দিষ্ট স্মোকিং এরিয়া থাকা প্রয়োজন।

নিজের ধূমপানের অভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, আমি অনেকবার ধূমপান ছাড়ার চেষ্টা করেছি। আমি তামাকজাত পণ্য প্রচার করছি না, কিন্তু বাস্তব পরিস্থিতি তুলে ধরছি।

কারাগারকে ‘সংস্কারকেন্দ্র’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে রাজপাল বলেন, ‘বাইরে থেকে দেখে বোঝা কঠিন কে পেশাদার অপরাধী আর কে পরিস্থিতির চাপে পড়ে একবার ভুল করে ফেলেছে। যারা সংশোধন হতে চায়, তাদের জন্য সেখানে সুশৃঙ্খল সুযোগ থাকা উচিত। আইনি বিষয়ে নিজে মন্তব্য না করে তিনি জানান, তার আইনজীবী ভাস্কর উপাধ্যায় সব প্রশ্নের আনুষ্ঠানিক জবাব দেবেন।

বিপদে পাশে দাঁড়ানোর জন্য চলচ্চিত্র জগৎ এবং দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, রাজপাল যাদবকে দেখে হাসুন অথবা তার কারণে হাসুন—তাতে আমার কোনো আপত্তি নেই।

উল্লেখ্য, অভিনেতার কারাবাসের সময় অভিনেতা সোনু সুদ, গুরমিত চৌধুরী এবং সংগীত পরিচালক রাও ইন্দরজিৎ যাদব তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছিলেন।

মুলানি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার থেকে নেওয়া ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় আদালত রাজপাল যাদবকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তবে সোমবার দিল্লি হাইকোর্ট তার সাজা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করে এবং জেল থেকে মুক্তির আদেশ দেয়। জানা গেছে, অভিযোগকারী সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে তিনি ইতোমধ্যেই দেড় কোটি টাকা জমা দিয়েছেন।

বর্তমানে পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামে অবস্থান করছেন তিনি। আগামী দুই দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলে জানান এই অভিনেতা।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au