বিশ্ব

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় তেলের বাজারে অস্থিরতা

  • 7:48 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- ইরানের ওপর সম্ভাব্য মার্কিন সামরিক হামলার জল্পনা বিশ্ব তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে কড়া অবস্থান নেওয়ায় জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এতে বিশ্ব অর্থনীতি ও মার্কিন ভোক্তাদের ব্যয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ট্রাম্পের দেওয়া ‘১০ দিনের সময়সীমা’র হুঁশিয়ারির পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার ছাড়িয়েছে, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রে এক মাসে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০ ডলার বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। দ্রব্যমূল্যের চাপ ও আবাসন খাতের মন্দার কারণে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানরা এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে জ্বালানির দাম আরও বাড়লে সাধারণ ভোটারদের অসন্তোষ বাড়তে পারে।

ইরানের কৌশলগত শক্তির অন্যতম উৎস হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ। মাত্র ২১ মাইল প্রশস্ত এই জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশ। পারস্য উপসাগরীয় দেশগুলোর তেল রফতানির প্রধান পথ এটি। সম্প্রতি সামরিক মহড়ার কারণে পথটি আংশিকভাবে বন্ধ হলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫ ডলার পর্যন্ত বেড়ে যায়।

জ্বালানি খাতের বিনিয়োগ প্রতিষ্ঠান টর্টয়েজ ক্যাপিটালের পোর্টফোলিও ম্যানেজার রব থামেল সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি হলে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে অনেক বিশ্লেষক মনে করেন, এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম, কারণ তেল রফতানি থেকে আয়ের ওপর ইরান নিজেও ব্যাপকভাবে নির্ভরশীল।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ২ দশমিক ৯২ ডলার। তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছালে পেট্রোলের দাম ৩ ডলার ছাড়াতে পারে। ট্রাম্প দাবি করে আসছেন, তেলের দাম কমায় সাধারণ মানুষ বছরে ১০০ থেকে ২০০ ডলার সাশ্রয় করেছে। তবে সমালোচকরা বলছেন, আরোপিত শুল্কের কারণে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে ১ হাজার ডলার বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে।

ওপেকের তথ্য অনুযায়ী, ইরান প্রতিদিন গড়ে ৩২ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় ৪ শতাংশ। নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি ছাড়মূল্যে তেল রফতানি অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সামরিক পদক্ষেপে সরবরাহ ব্যাহত হলে এর প্রভাব কেবল ইরানেই সীমাবদ্ধ থাকবে না; বরং তা যুক্তরাষ্ট্রের ভোক্তা ও রাজনৈতিক পরিস্থিতিকেও সরাসরি নাড়া দিতে পারে।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au