বাংলাদেশ

দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী

  • 8:05 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য দাবিদাওয়া নিয়ে আর রাজপথে নামতে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি সরকার দেখবে। পাশাপাশি শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। “আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না” উল্লেখ করে তিনি শিক্ষকদের প্রতি ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

ঈদ বোনাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবিটি পর্যালোচনা করা হবে এবং প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। তবে চলতি অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত কোনো উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন।

দুর্নীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে তারা শপথ নিয়েছেন দুর্নীতি করবেন না এবং অন্য কাউকেও করতে দেবেন না। “আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেবও না,” বলেন তিনি।

এই শাখার আরও খবর

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au