সর্বশেষ

বিয়ের আগে বিতর্কে রাশমিকা

  • 9:50 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১১১ বার

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- বিয়ের পিঁড়িতে বসতে আর মাত্র পাঁচ দিন বাকি, ঠিক এই মুহূর্তেই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে তৈরি হয়েছে এক বিতর্ক! তবে তার বিয়ে নিয়ে নয়, বরং আসন্ন সিনেমা ‘ককটেল টু’-এ তার অভিনীত একটি ‘স্পর্শকাতর’ চরিত্র নিয়ে।

ভারতীয় গণমাধ্যম বলছে, এই সিনেমায় অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে সমকামী চরিত্রে পর্দায় হাজির হতে পারেন রাশমিকা।

এদিকে শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রাশমিকা। বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকাশ্যে এলো তার নতুন সিনেমার সম্ভাব্য প্লট।

জানা গেছে, হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল টু’ সিনেমায় রাশমিকা ও কৃতি শ্যানন থাকবেন সমকামী দম্পতি হিসেবে। তাদের সম্পর্কের টানাপোড়েন ও তৃতীয় ব্যক্তি হিসেবে অভিনেতা শাহিদ কাপুরের উপস্থিতি থাকবে; যা নিয়ে সিনেমার মূল গল্প আবর্তিত হবে।

যদিও এখন পর্যন্ত পরিচালক বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে এই সমকামী চরিত্রের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে বিয়ের আগ মুহূর্তে এমন বিতর্কিত চরিত্রে অভিনয়ের খবর রাশমিকার ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au