বিশ্ব

পশ্চিমবঙ্গের ভোটারদের কাছে মোদির খোলা চিঠি

‘একবার সেবা করার সুযোগ দিন’

  • 10:53 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের আহ্বান জানিয়ে রাজ্যের মানুষের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠির শুরুতেই তিনি লিখেছেন, “জয় মা কালী”। রাজনৈতিক মহলের মতে, এই শব্দচয়ন বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

গত কয়েক বছরে ‘জয় শ্রী রাম’ স্লোগানকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি তীব্র উত্তেজনার মধ্যে পড়েছিল। তৃণমূল কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল দাবি করেছিল, এই স্লোগান বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘জয় মা কালী’ স্লোগানকে সামনে আনেন। লোকসভাতেও একাধিক তৃণমূল সাংসদকে এই স্লোগান দিতে দেখা যায়। পরবর্তী সময়ে নির্বাচনী সভামঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকেও ‘জয় মা কালী’ বলতে শোনা যায়।

Whatsapp Image 2026 02 23 At 12.05.05 Pm

এবার বঙ্গবাসীর উদ্দেশে লেখা চিঠিতেও সেই একই শব্দবন্ধ ব্যবহার করেছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, “সোনার বাংলার সকল নাগরিক আজ বঞ্চিত। তাঁদের কষ্ট ও যন্ত্রণায় আমার মন ভারাক্রান্ত।” তিনি দাবি করেন, উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের ক্ষেত্রে রাজ্যের মানুষ প্রত্যাশিত সুযোগ পাচ্ছেন না।

চিঠির একটি বড় অংশজুড়ে বাংলার ইতিহাস ও মনীষীদের অবদানের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ ও সুভাষচন্দ্র বসুর অবদান স্মরণ করেন। রাজনৈতিকভাবে এই অংশটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ অতীতে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার মনীষীদের অবদান সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে না। সেই প্রেক্ষাপটে চিঠিতে বাংলার গৌরবময় ঐতিহ্যের উল্লেখ বিশেষ তাৎপর্য বহন করছে।

চিঠিতে তিনি বাংলায় একবার “সেবা” করার সুযোগ চেয়েছেন। পাশাপাশি তোষণের রাজনীতি ও অপশাসনের অভিযোগও তুলেছেন। তাঁর বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে কাজের জন্য রাজ্যের যুবকদের অন্য রাজ্যে যেতে না হয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এছাড়া সীমান্তবর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রোধের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা হবে এবং প্রকৃত শরণার্থীদের নাগরিকত্ব নিশ্চিত করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চিঠির ভাষা, স্লোগান নির্বাচন এবং বাংলার আবেগ ও ঐতিহ্যকে সামনে আনা—সব মিলিয়ে এটি শুধু একটি রাজনৈতিক আবেদন নয়, বরং ভোটের আগে রাজ্যের মানুষের মন জয় করার সুপরিকল্পিত প্রচেষ্টা।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au