বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ
বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…
মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি-
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সকল নেতাকর্মীকে দেশে ফিরে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। বৈঠকটি ভার্চুয়ালি এবং দলের এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় মিলিত ওয়ার্কিং কমিটির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
বৈঠকে শেখ হাসিনা নেতাদের বলেছেন, মানসিক ও কৌশলগত প্রস্তুতি নিতে হবে। তিনি দলে পুনর্গঠন এবং মাঠ পর্যায়ে সক্রিয়তা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। বৈঠকে নেতারা তাদের সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি তুলে ধরেন।
শেখ হাসিনা নির্বাচনের ফলাফল নিয়ে সরাসরি বক্তব্য রাখেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল “এক সাজানো নাটক” এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কৃতিত্বকে তিনি কটাক্ষ করেছেন। নেত্রী দাবি করেন, ভোট বয়কটের আহ্বানকে জনগণ ব্যাপক সাড়া দিয়েছে।
আওয়ামী লীগ নির্বাচনের দিন থেকেই ভোটের হার নিয়ে প্রশ্ন তুলছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ৬০ শতাংশ ভোটের হিসাব মেলানো সম্ভব নয়। নেত্রী উল্লেখ করেন, ভোট দেওয়ার সময় ব্যালট বাক্স প্রায় আগের দিন থেকেই ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা ওয়ার্কিং কমিটির সদস্যদের বলেন, নির্বাচনী ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে হবে এবং জনগণের কাছে প্রহসনমূলক নির্বাচনের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। বৈঠকে শুধু ওয়ার্কিং কমিটির সদস্যরাই নয়, কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা যারা কমিটির সদস্য নন, তারা ও বক্তব্য দেন।
এই নির্দেশনার মাধ্যমে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে নিজেদের সক্রিয়তা বাড়াতে এবং ভোট-বয়কট ও নির্বাচনের বিষয়টি জনমত সমর্থনে কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছে।
সূত্রঃ জি নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au