বিশ্ব

আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ট্রাম্প

  • 9:00 pm - February 25, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে নিজের দ্বিতীয় মেয়াদে প্রথম এক বছরের কার্যক্রম তুলে ধরতে গিয়ে ভারত ও পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে ধরলেন। ট্রাম্প দাবি করেন, তিনি না থাকলে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ ৩৫ মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটত।

ভাষণে ট্রাম্প বলেন, “দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার ১০ মাসের মধ্যে আমি আটটি যুদ্ধ থামিয়েছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি না থাকলে ৩৫ মিলিয়ন মানুষের প্রাণ যেত। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেও মারা যেত।”

এই বক্তব্যের আগে ট্রাম্প নিজের অর্থনৈতিক নীতিমালা ও সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, তার শাসনকালে যুক্তরাষ্ট্র স্বমহিমায় ফিরে এসেছে। তিনি উল্লেখ করেন, গত বছর তিনি বিভিন্ন দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করেছিলেন। তবে সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট এই শুল্কনীতির অনেক অংশ খারিজ করেছেন, যা তিনি ভাষণে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “মাত্র চারদিন আগে আদালত যে রায় দিয়েছেন তা দুর্ভাগ্যজনক। তবে সুখবর হলো, বেশিরভাগ দেশ আমেরিকার সঙ্গে করা নতুন চুক্তি মেনে বাণিজ্য করতে চায়।”

ট্রাম্প আরও বলেন, দ্বিতীয় মেয়াদে তার প্রথম বছর আসলে তাঁর তৃতীয় মেয়াদ হওয়ার কথা ছিল। তিনি উল্লেখ করেন, পৃথিবীতে আশ্চর্য ঘটনাও ঘটে, যার কারণে তার পরিকল্পনা সম্পূর্ণ হয়নি।

চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ভাষণকে রাজনৈতিক মহলে ট্রাম্পের ভূ-রাজনৈতিক নীতি এবং নিজেকে ‘শান্তিকর্তা’ হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au