বিশ্ব

আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

  • 4:23 pm - February 27, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত এলাকায় সাম্প্রতিক সংঘর্ষ ও সহিংসতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুই দেশকে অবিলম্বে উত্তেজনা কমিয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে মহাসচিব বলেন, সীমান্তে চলমান পাল্টাপাল্টি হামলার ঘটনাগুলো তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মহাসচিব উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন এবং সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গত কয়েক দিন ধরে সীমান্তজুড়ে গোলাগুলি ও বিমান হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংঘর্ষের ফলে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেছে।

এর আগে পাকিস্তান দাবি করে, সীমান্তে হামলা চালিয়ে তাদের কয়েকজন সেনাকে হত্যা ও অপহরণ করা হয়েছে। এর জবাবে দেশটি ‘অপারেশন গজব লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করে। পাকিস্তানের সামরিক সূত্র জানায়, এ অভিযানে বিমানবাহিনী আফগানিস্তানের ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে গোলাবারুদের একটি বড় ডিপোও রয়েছে বলে দাবি করা হয়।

আফগানিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে সব অভিযোগ স্বীকার করেনি, তবে সীমান্তে হামলার ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। নির্ভরযোগ্য সূত্রে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করছে। বিশ্লেষকদের মতে, সীমান্ত উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে না আনলে আঞ্চলিক স্থিতিশীলতায় এর প্রভাব পড়তে পারে। এমন প্রেক্ষাপটে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে জাতিসংঘ।

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au