সর্বশেষ

স্ত্রীকে নিয়ে থালাপতি বিজয়ের পুরোনো মন্তব্য ভাইরাল

  • 11:39 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:২২৭ বার

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- তামিল সুপারস্টার এবং তামিলনাড়ু ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের দীর্ঘ ২৫ বছরের দাম্পত্যজীবনে বড়সড় ভাঙন ধরেছে। সম্প্রতি চেন্নাইয়ের চেঙ্গলপট্টু জেলা আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তার স্ত্রী সংগীতা।

পিটিআই সূত্রে খবর, এই আবেদনে বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন তিনি। সংগীতার দাবি অনুযায়ী, ২০২১ সালে তিনি বিজয়ের জনৈক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন, যা তার মনে গভীর যন্ত্রণার সৃষ্টি করে।

অভিযোগ উঠেছে যে, সম্পর্কটি মিটিয়ে ফেলার আশ্বাস দিলেও বিজয় তা বজায় রেখেছিলেন, যা শেষ পর্যন্ত মানসিক নিষ্ঠুরতা এবং সামাজিক অমর্যাদার পর্যায়ে পৌঁছেছে।

এই খবর প্রকাশ্যে আসতেই বিজয়ের পুরোনো একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ২০২২ সালে পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে এক আলাপচারিতায় বিজয় তার স্ত্রীকে একজন ‘কঠোর সমালোচক’ হিসেবে বর্ণনা করেছিলেন। বিজয়ের বাবা, পরিচালক এসএ চন্দ্রশেখরও একসময় জানিয়েছিলেন যে, বিজয় বাইরের কারোর কথা খুব একটা না শুনলেও সংগীতার মতামতকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং সংগীতা সব সময় বিজয়ের কাজের ওপর ‌‘কড়া নজর’ রাখতেন। সেই সময়কার সেই প্রশংসাসূচক ‘কড়াকড়ি’ আজ বিচ্ছেদের আবহে ভিন্ন মাত্রা পেয়েছে।

আদালতে জমা দেওয়া পিটিশন থেকে জানা গেছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে একাধিকবার আইনি এবং পারিবারিকভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। সংগীতা জানিয়েছেন, তাদের বিয়ে এখন কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ এবং তা পুনরুদ্ধারের আর কোনো পথ নেই। তিনি স্থাবর সম্পত্তির অধিকার এবং খোরপোশ দাবির পাশাপাশি গোপনীয়তা রক্ষার খাতিরে ক্যামেরার সামনে রুদ্ধদ্বার শুনানির আবেদন জানিয়েছেন।

জানা গেছে, গত দুই বছর ধরেই এই দম্পতি আলাদা থাকছেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে এক ভক্ত হিসেবে বিজয়ের সঙ্গে দেখা করতে এসে প্রেমে পড়েছিলেন লন্ডনের শিল্পপতির মেয়ে সংগীতা। ১৯৯৯ সালে ঘটা করে বিয়ে করা এই দম্পতির দুই সন্তান রয়েছে। দীর্ঘ সময় মিডিয়ার আড়ালে সুখে সংসার করলেও বিজয়ের রাজনৈতিক সফরের গুরুত্বপূর্ণ সময়ে এই বিচ্ছেদের খবর দক্ষিণী রাজনীতি ও বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলাকালীন ব্যক্তিগত জীবনের এই সংকট বিজয়ের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

মাঠের বাইরের সংকটে রুগ্ণ বাংলাদেশ নারী ক্রিকেট

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক ধরে রাখতে না পারার পেছনে শুধু ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতা নয়, মাঠের বাইরের অস্থিরতাও বড় কারণ বলে মনে করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের…

শক্তিপ্রয়োগ করে কাউকে অধীন করা যায় না: ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে দেশ ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরের আগে…

 সিলেকটিভ সিমপ্যাথি ও দ্বৈত মানদণ্ড: বিশ্বব্যাপী মানবতা কোন পথে?

অন্যায়, বৈষম্য কিংবা অযৌক্তিক যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জাগ্রত বিবেকের তাড়নায় আপত্তি ও ভিন্নমত প্রকাশ করাই হলো প্রতিবাদ। কিন্তু সমসাময়িক প্রেক্ষাপটে প্রতিবাদের সেই আদর্শিক রূপটি যেন…

খুলনায় ছাত্র হত্যা মামলায় খুবির সাবেক শিক্ষার্থী আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে স্পেশাল রেসপন্স…

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন নেই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে সুদের হার…

পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণের শিকার: ইউনিসেফ

পাকিস্তানে বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au