বিশ্ব

‘নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা, যুক্তরাষ্ট্রের বি-২ বোম্বার ব্যবহার শুরু

  • 1:20 am - March 07, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
‘নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রের বি-২ বোম্বার ব্যবহার শুরু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ মার্চ- ইরান জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই একাধিক হামলা ও পাল্টা হামলার খবর পাওয়া যাচ্ছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর জানিয়েছে, তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্য ছিল তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, হাইফা শহর এবং তেল আবিবের বিভিন্ন এলাকা। ইরানি বাহিনীর দাবি, একই ধরনের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকেও নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

এরই মধ্যে যুদ্ধের সপ্তম দিনে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হামলা আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো বি-২ কৌশলগত বোমারু বিমান ব্যবহার করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়ানো হবে এবং এই বোমাবর্ষণের মাত্রা নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, কুয়েত উপকূলে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারে তারা হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ডের দায়িত্বে থাকা খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, হামলার পর ওই জাহাজে আগুন ধরে গেছে এবং তা জ্বলতে দেখা যাচ্ছে।

অন্যদিকে ইসরায়েলও ইরানের ভেতরে নতুন করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, শুক্রবার ইরানের রাজধানী তেহরান এবং গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে বড় ধরনের হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের শাসকগোষ্ঠীর বিভিন্ন সামরিক ও অবকাঠামোগত স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এ সময় লেবানন সীমান্তেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। লেবাননের সীমান্ত এলাকায় সামরিক অভিযানে অংশ নিতে গিয়ে ইসরায়েলের কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আর্মি রেডিও। আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলেও রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। যদিও এই ঘটনায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরায়েল ইতোমধ্যে লেবানন সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং সেখানে স্থল অভিযানও শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচ, যিনি কট্টরপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত, তিনি এর আগে লেবাননের রাজধানী বৈরুতের একটি অংশকে গাজার খান ইউনিস শহরের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছিলেন।

মধ্যপ্রাচ্যে এই সংঘাতের জেরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি আরও বিস্তৃত যুদ্ধে রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au