বিশ্ব

৪০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়ার অনুমোদন দিয়েছে আইইএ

  • 2:36 am - March 12, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
তেলের ঘাটতি মোকাবিলায় বাজারে ৪০ কোটি ব্যারেল ছাড়ার অনুমোদন দিল আইইএ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মার্চ-  হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহে তৈরি হওয়া ঘাটতি মোকাবিলায় বাজারে ৪০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়ার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আইইএ–এর ৩২টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে তাদের জরুরি তেলের মজুত থেকে বড় পরিসরে তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি এখন পর্যন্ত সংস্থাটির ইতিহাসে জরুরি মজুত থেকে সবচেয়ে বড় পরিমাণ তেল ছাড়ার সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।

ফাতিহ বিরল বলেন, “তেলবাজারে আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তা সত্যিই অভূতপূর্ব। তাই আইইএ সদস্য দেশগুলো যে এই জরুরি সমষ্টিগত পদক্ষেপ নিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আইইএ জানিয়েছে, সদস্য দেশগুলোর নিজস্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপযুক্ত সময়সীমার মধ্যে ধাপে ধাপে এই তেল বাজারে ছাড়া হবে। এর লক্ষ্য হচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সরবরাহ সংকটের প্রভাব কমানো।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এর আগে ১৯৯১, ২০০৫, ২০১১ এবং ২০২২ সালে দুই দফাসহ মোট ছয়বার সমন্বিতভাবে জরুরি তেলের মজুত বাজারে ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছিল।

আইইএ আরও জানিয়েছে, সদস্য দেশগুলোর কাছে বর্তমানে প্রায় ১০২ কোটি ব্যারেলের বেশি সরকারি জরুরি মজুত রয়েছে। পাশাপাশি শিল্প খাতের কাছে সরকারের বাধ্যবাধকতার আওতায় আরও প্রায় ৬০ কোটি ব্যারেল তেল মজুত রয়েছে, যা প্রয়োজনে বাজারে ছাড়ার সুযোগ রয়েছে।

এই শাখার আরও খবর

ইরানে এ পর্যন্ত ২০৬ শিক্ষার্থী ও শিক্ষক নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা

মেলবোর্ন, ১২ মার্চ-  ইরানের লোরিস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ৫২টি স্কুল ও পাঁচটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। প্রদেশটির গভর্নরের…

যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে খেলবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

মেলবোর্ন, ১২ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল বলেছেন,…

জ্বালানি খাতে সহায়তা চেয়ে ভারতের দ্বারস্থ বাংলাদেশ

মেলবোর্ন, ১২ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি সহায়তা চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে…

বিশ্বের সেরা শহরের তালিকায় শীর্ষে মেলবোর্ন

মেলবোর্ন, ১২ মার্চ- বিশ্বের সেরা শহরের তালিকায় প্রথমবারের মতো শীর্ষস্থান অর্জন করেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। আন্তর্জাতিক গণমাধ্যম টাইম আউটের প্রকাশিত ২০২৬ সালের ‘গ্লোবাল বেস্ট সিটিজ’ র‌্যাঙ্কিংয়ে…

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের বড় জয়

মেলবোর্ন, ১১ মার্চ- কয়েক মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বোলারদের দাপটে পাকিস্তানকে খুব কম রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে…

অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির ইফতার অনুষ্ঠানে হামলা

মেলবোর্ন, ১১ মার্চ- অস্ট্রেলিয়ার ব্যালারাট শহরে মুসলিম কমিউনিটির আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে এক ব্যক্তির হামলার ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিজেকে ‘ফার রাইট’ বা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au