বাংলাদেশ

৩৬ দিন পর ফেরত এসেছে ভারতীয় কারাগারে মৃত্যুবরণ করা বাংলাদেশির লাশ

  • 9:29 pm - March 19, 2026
  • পঠিত হয়েছে:৩০১ বার
৩৬ দিন পর ফেরত এসেছে ভারতীয় কারাগারে মৃত্যুবরণ করা খাইরুজ্জামালের লাশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ মার্চ- ভারতের কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করার ৩৬ দিন পর এক বাংলাদেশি নাগরিকের লাশ আজ দুই দেশের যৌথ উদ্যোগে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিনের কূটনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে দেশে ফেরানো এই লাশ আজ পরিবারের হাতে পৌঁছেছে।

নিহতের পরিবার জানায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার পশ্চিম কালুডাঙার বাসিন্দা খাইরুজ্জামাল (৪২) দীর্ঘ সাড়ে তিন বছর অবৈধভাবে ভারতে থাকার পর মারা যান। তিনি কারাবাসে অসুস্থ হয়ে পড়লে ১০ ফেব্রুয়ারি ভারতের জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।

খাইরুজ্জামালের মৃত্যুর পর দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কূটনৈতিক মাধ্যমে দীর্ঘ ৩৬ দিন পর আজ(১৯ মার্চ) দুপুর আড়াইটায় লালমনিরহাটের বুড়িমারী (চেংড়াবান্দা) ইমিগ্রেশনের মাধ্যমে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুপুর আড়াইটায় লালমনিরহাটের বুড়িমারী (চেংড়াবান্দা) ইমিগ্রেশনের মাধ্যমে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবিঃ ওটিএন বাংলা

বাংলাদেশের কলকাতায় নিযুক্ত হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তা উপস্থিত থেকে লাশ হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করেন। এই মানবিক কাজটি সুসম্পন্ন করতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখেছেন রেডিও চিলমারীর স্টেশন ম্যানেজার বশির আহমেদ।

খাইরুজ্জামাল মৃত্যুর সময় স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। পরিবার জানায়, আজ রাত সাড়ে ৭টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, খাইরুজ্জামাল সাড়ে তিন বছর আগে কাজের উদ্দেশ্যে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং কারাগারে রাখা হয়। কারাবাসে অবস্থার সময় অসুস্থতা দেখা দেয়। মৃত্যুর পর দুই দেশের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে লাশ আনা সম্ভব হয়েছে।

নিহতের ছোটভাই খয়বর জামান বলেন, প্রায় সাড়ে তিন বছর আমার বড় ভাই ভারতে যাওয়ার পর নিখোঁজ ছিল। তার মৃত্যুর পরেই আমরা জানতে পারি তিনি কারাগারে ছিলেন। মারা যাওয়ার পরেও যে তার লাশ দেশে আনা গেছে এতে আমরা সন্তষ্ট। এই কাজে বাংলাদেশের সরকারসহ যারা সহায়তা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

রেডিও চিলমারীর স্টেশন ম্যানেজার বশির আহমেদ বলেন, ওই পরিবারটি খাইরুজ্জামালের নিহতের খবর পাবার পর আমাদের কাছে জানতে এসেছিল ভারত থেকে কোন প্রকৃয়ায় লাশ আনতে হয়। নিহতের ছোটভাই খয়বর জামান তার মায়ের শেষবারের মতো মৃত ছেলের মুখ দেখার  ইচ্ছার কথা বলে কেঁদে ফেলেছিলেন। তারপর থেকে আমরা মানবিক দিক বিবেচনা করে স্থানীয় প্রশাসন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র  মন্ত্রণালয় ও কলকাতায় বাংলাদেশে উপহাইকমিশনারের কার্যালয় এবং ভারতীয় হাইকমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজকে লাশ নিয়ে আসতে পারলাম। এই কাজটি সম্পন্ন করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পরিচালকের নিকট আমি কৃতজ্ঞ।

দুই দেশের সহযোগিতায় লাশ প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া মানুষের নিরাপত্তা ও মানবিক মর্যাদা বজায় রাখার গুরুত্বকে তুলে ধরেছে। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ভারতীয় কর্মকর্তারা একযোগে কাজ করে লাশটি যথাযথভাবে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কাজটি সম্পন্ন করেন। এই ধরনের সহযোগিতা সীমান্ত পারাপারের জটিলতায় মানবিক বিষয়গুলিকে অগ্রাধিকার দেয়ার এক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবার ও স্থানীয়রা আশা করছেন, সরকারি পর্যায়ের সহযোগিতা এবং সীমান্তের তদারকির কারণে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা কমবে।

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au