বিশ্ব

জার্মানিজুড়ে প্রবাসীদের আনন্দে ঈদুল ফিতর উদযাপন

  • 2:04 pm - March 21, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মার্চ- দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জার্মানিতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২০ মার্চ) ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে দেশটির বিভিন্ন শহরে বসবাসরত মুসলমানরা উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন।

জার্মানির বাণিজ্যিক নগরী ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শহরের সেন্ট্রাল ট্রেন স্টেশন সংলগ্ন মুন্সেনার স্ট্রাসে আয়োজিত এক জামাতে খুতবা প্রদান করেন মাওলানা আবু বকর সিদ্দিক। তিনি রমজানের শিক্ষা আত্মগঠনে কাজে লাগানোর আহ্বান জানান। এসব জামাতে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন।

রাজধানী বার্লিনেও ঈদকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। বায়তুল মোকাররম মসজিদে একাধিক জামাতে অংশ নেন মুসল্লিরা। সেখানে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলকার নাইন। নামাজের আগে খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি ঈদের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

এছাড়া মাইঞ্জ শহরের মসজিদ আত তাকওয়া, ওফেনবাখের আইনহাইট ডেজ ইসলাম এবং ডার্মস্ট্যাড ও মানহাইমের বিভিন্ন মসজিদেও প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। প্রতিটি জামাতেই ছিল উৎসবের আমেজ এবং পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ।

মিউনিখ, ডর্টমুন্ড ও হামবুর্গসহ জার্মানির অন্যান্য প্রধান শহরেও প্রবাসীদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দেশ থেকে দূরে থাকলেও প্রবাসীরা দিনটি কাটিয়েছেন আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়, খাওয়া-দাওয়া এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে।

এই শাখার আরও খবর

যোগ: আমার অভিজ্ঞতায় শরীর-মন-আত্মার মিলন ও জাতির শ্বাস-প্রশ্বাস

মেলবোর্ন, ১৯ জুন- আন্তর্জাতিক যোগ দিবস ২০১৫ সাল থেকে সারাবিশ্বব্যাপী পালিত হচ্ছে। আমি নিজে প্রথম  ২০১৭ সালের ২১ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতীয় হাইকমিশনের…

ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড ও ভয়াবহ চোটের ম্যাচে কানাডার ঐতিহাসিক জয়

মেলবোর্ন, ১৯ জুন- বিশ্বকাপের ‘বি’ গ্রুপে কাতারের বিপক্ষে এক নাটকীয় ও ঘটনাবহুল ম্যাচে ৬-০ গোলের বড় জয় পেয়েছে কানাডা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে…

প্রায় এক হাজার ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, গণপিটুনির পর কারাগারে

মেলবোর্ন, ১৯ জুন- সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় এক হাজার ইয়াবাসহ নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে ও তার…

যেভাবে দুটি শান্তিচুক্তি নস্যাৎ করতে চান নেতানিয়াহু

মেলবোর্ন, ১৯ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক সামরিক পদক্ষেপ নতুন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিকে সংকটের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে,…

মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে অস্ত্র-গুলি উদ্ধার, রিভলবারে লেখা ‘মেইড ইন পাকিস্তান’

মেলবোর্ন, ১৯ জুন- সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধার…

পরীমনির সঙ্গে সম্পর্কের অভিযোগে বাধ্যতামূলক অবসরে পুলিশ কর্মকর্তা সাকলায়েন

মেলবোর্ন, ১৯ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au