বিশ্ব

যুদ্ধের আগে ‘বড় বিনিয়োগ’ চেষ্টার অভিযোগ নাকচ করল পেন্টাগন

  • 2:36 pm - March 31, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ-  ইরান যুদ্ধকে ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ-এর বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে পেন্টাগন। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, হেগসেথের এক ব্রোকার যুদ্ধ শুরুর আগের সপ্তাহগুলোতে সামরিক সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে একটি “বড় বিনিয়োগ” করার চেষ্টা করেছিলেন।

তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শোন পারনেল এ অভিযোগ সরাসরি নাকচ করে বলেন, “মন্ত্রী হেগসেথ কিংবা তার কোনো প্রতিনিধি এ ধরনের বিনিয়োগের বিষয়ে ব্ল্যাকরক-এর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পারনেল অভিযোগগুলোকে “ভিত্তিহীন ও অসৎ অপপ্রচার” হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এসব তথ্য জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে এবং দ্রুত তা প্রত্যাহারের দাবি জানান।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হয়, যেখানে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই দাবি করা হয়েছিল। তবে পেন্টাগনের এই কড়া প্রতিক্রিয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বর্তমানে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের অন্যতম মুখ হিসেবে সামনে রয়েছেন। তিনি নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অংশ নিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান তুলে ধরছেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

‘সবাইকে রাজপথে নামার আহ্বান’— এনসিপি আসলে কী চাইছে?

ভাস্কর দত্ত :  শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।…

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আইসিজে

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত এক বিজ্ঞপ্তিতে এ…

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে প্রাণ গেল মায়ের

নীলফামারীর ডিমলায় জমি ও ফসল কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ছোট ছেলেকে মারধরের হাত থেকে রক্ষা…

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই, তবে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

ইরানে আপাতত নতুন করে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত…

ষড়যন্ত্রের অভিযোগ নাকচ, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে অনড় পোশাকশ্রমিকেরা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকেরা তাঁদের আন্দোলনে রাজনৈতিক উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করেছেন। তাঁদের দাবি, কোনো রাজনৈতিক গোষ্ঠীর প্ররোচনায় নয়,…

মিরপুরের হতাশা পেছনে ফেলে সিলেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সিলেটের মাঠ কি বাংলাদেশের জন্য পয়া? পরিসংখ্যান বলছে, উত্তরটা সহজ নয়। এই মাঠে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় ও পরাজয় সমান তিনটি করে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au